somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রেজাউল করিম সাগর
হাড্ডি খিজিরের মত ঠোঁটকাটা হইতে চাই শেষমেশ ওসমান অরফে রঞ্জু হয়াই দিন কাটে। রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা কী আছিলো সেইটা অনুভব করার খুব শখ আছিলো, জীবনদা তো আর নাই। তার কথা মনে হইলেই শোভনার ব্যর্থ প্রেমিক, লাবণ্যের ব্যার্থ স্বামী মনে হয়।

ঊনমানুষ

২৮ শে মে, ২০২০ রাত ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অনুভূতির ধারালো ছুরিটা মরচে পরে ভোতা হয়ে গেছে, জমে গেছে,
জমে বরফ হয়ে গেছে বুকের মাঝে জমানো একমাত্র কান্নার সমুদ্রটা,
নিতান্ত ঊনমানুষ বলে নিজের কাছেই নিজে বড় বেশি বিব্রত হই আজকাল,
কী দরকার ছিলো এই পৃথিবীর বুকে হেটেচলে বেড়ানোর, হাসার, কাদার, কষ্ট পাবার?
কি দরকারটা ছিলো!
নিতান্ত ঊনমানুষ বলে বড় বেশিই বিব্রত হই আজকাল, বড় বেশিই বিব্রত,
কী দরকার ছিলো কারো মায়ায় জড়াবার, মায়ার বাধন যে শক্ত বেশি!
আমার মত উদাসীন ঊনমানুষের সে শক্ত বাধন গায়ে কেটে বসতেই পারে!
কি দরকার ছিলো এ বৃথা মানব জন্মের!
গাছ হলেই ভালো হত বোধ করি, গাছের মত ধ্যানী কিন্তু যদি পাখির হৈচৈ ভালোই লাগে!
অবসন্ন, অলস অনুভূতিরাই যদি আমার মগজ জুড়ে থাকবে তবে মানুষ হয়ে,
মানুষের মত এ পৃথিবীর বিরাট জঞ্জালের মত একখানা বিরাট মস্তিষ্কের বোঝা
মাথায় চাপিয়ে ছুটে চলছি কেন এই জীবনের ক্লান্তিকর পথে!
এরকম নিতান্ত অলস মানুষ হিসেবে এ বোঝা ফেলে মৃত্যুর মুক্তিপণ যোগানোই কি পরম আরাধ্য নয়!
পৃথিবীর বিশাল পিঠের উপর ঘাসের বুকে জমা একফোটা স্ফটিক্স্বচ্ছ শিশিরেরও আমার চেয়ে
ঢের বেশি স্বার্থকতা এই জগতের কাছে।
আমার হৃদয় তবে কেন এন্টার্কটিকার বরফের মত কঠিন - শীতল!
অথচ ঢের বেশি জীবনের ঐকতান বাজে জরাজীর্ণ বৃদ্ধের অবয়বজুড়ে,
মগজে শব্দের কারফিউ আর হৃদয়ের ধুলোজমা বাড়িতে নির্বাক শ্মশান স্তব্ধতা!
তাতে দমবন্ধ হয়ে যায় মন ও মননের,
শৈল্পিক খেলাঘর;
অবাধ্য অসুখের যেথা অবাধ বিচরণক্ষেত্র!
হায়, অচ্ছুৎ ঊনমানুষ না হয়ে যদি মানুষ হতে পারতাম!
১৮ এপ্রিল, ২০২০
হবিগঞ্জ
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০২০ রাত ১:৪২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!

লিখেছেন জুয়েল তাজিম, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭

জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!

কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন

×