somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনদরদী রাজিব ভায়ের খোলা চিঠি

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুপ্রিয় বন্ধুগণ,

আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো এমন এক ব্যক্তির সাথে যিনি প্রকৃতপক্ষেই জনদরদী, মানব প্রেমে আত্মনিয়োগকারী, জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল মানুষের বিপদের বন্ধু, সেচ্ছাসেবক, নিবেদিত প্রাণ মো. রাজিবুল ইসলাম রাজিবের সাথে।

যিনি বিভিন্ন সময় নিজের জান-মাল বিলিয়ে দিয়ে মানবতার ডাকে সাড়া দিয়ে ঝাপিয়ে পড়েন বড় বড় দুর্ঘটনার উদ্ধার কার্যে। এই মহত ব্যক্তির সাথে আলাপ করে জানতে পারলাম তার দুর্দান্ত সাহসীকতার কথা এবং এই কাজে আত্মনিয়োগে কিছু প্রতিবন্ধকতার কথাও। তার ইচ্ছা- মানব সেবায় জীবনটা উৎসর্গ করা কিন্তু সংগত কারণেই আর্থিক এবং জনবল উভয় সহযোগীতার কথা উঠে আসে। তিনি জানালেন- যদি সরকারি বা বেসরকারি ব্যক্তি-প্রতিষ্ঠান তার পাশে দাঁড়ায় তাহলে বিভিন্ন সময় আমাদের সমাজে সংগঠিত নানা দুর্ঘটনা, দুর্ঘটনা পরবর্তী উদ্ধারকার্য, মাদকমুক্ত পরিবেশ, বিনামূল্যে রক্তদান, সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড ইত্যাদি সেচ্ছাসেবকমূলক কাজে সক্রিয় অংশগ্রহন অনেকাংশেই সহজ হবে। সমাজে মানুষে মানুষে সমবেদনা, সহমর্মিতা, একে অপরের প্রতি সম্প্রীতি ইত্যাদি বাড়বে এবং সমাজ থেকে বিভিন্ন প্রকার বৈরীতা, মানুষের মাঝে ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ, খুন, আত্মসাৎ নানা প্রকার অনাচার হ্রাস পাবে। চলুন শোনা যাক রাজিব ভায়ের নিজের মুখে-



রাজিব ভায়ের খোলা চিঠিঃ

আমি মো. রাজিবুল ইসলাম রাজিব। পিতা - আব্দুল হালিম চৌধুরী, মাতা - রাবেয়া চৌধুরী। জন্ম তারিখ- ১২/০৯/১৯৭৮ সাল। আমার ছোট বেলা থেকে একটাই আশা আমি বড় হয়ে মানুষের সেবা করবো। সেই ছোট বেলা থেকেই মানুষের বিপদের কথা শুনলেই কিংবা কোন দূর্ঘটনা দেখলেই দৌড়ে ছুটে যাই উপকার করার জন্য।


এভাবে একা একা মানুষের সেবায় নিয়োজিত রেখেছি। একদিন সকালে আমি ঘুমিয়ে ছিলাম। আমার স্ত্রী আমাকে ডেকে বলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, শুনতে পেলাম রানা প্লাজা ভেঙ্গে গেছে। আমি উঠে চোখে একটু পানি দিয়ে কিছু না খেয়ে বাসার বাহিরে এসে তাকিয়ে দেখি সবাই এক দিকেই দৌড়াচ্ছে। আমিও দৌড় দিয়ে চলে গেলাম সাভার রানা প্লাজার সামনে। যেয়ে দেখি রানা প্লাজা আর নাই।


আমি কিছু লোক নিয়ে বিল্ডিং এর ছাদে চলে যাই। তারপর আল্লাহ তায়ালার নাম নিয়ে বিপদ গ্রস্থ মানুষকে উদ্ধার করার জন্য কাজ শুরু করি। প্রথম থেকে শেষ পর্যন্ত সেখানে আমি উদ্ধার কাজ করি। কিছু দিন পরে বিশ্বের ছয়টা কোম্পানী বাংলাদেশ সরকারের সহযোগিতায় ফায়ার সার্ভিস এর মাধ্যমে প্রশিক্ষন দিয়ে সার্টিফিকেট ও আইডি কার্ড প্রদান করে।


আমাকে ফায়ার সার্ভিস এর কমিউনিটি ভলেন্টিয়ার সম্মান দেওয়া হয়। কিন্তু সরকারি/ বেসরকারি ভাবে কোন প্রকার বেতন কিংবা ভাতা প্রদান করা হয় না। শুধু ভলেন্টিয়ার সম্মান পেয়ে আমার উৎসাহ আরো বেড়ে যায়। আমার মাধ্যমে সাভার ও সাভারের বাহিরে অারো অনেক ছেলে- মেয়েদের প্রশিক্ষনের ব্যবস্থা করে দেই। কিন্তু দুঃখ একটাই যাদের নিয়ে মানব সেবা করবো ভেবেছি তাদের মধ্যে অনেকেরই সাড়া পাইনা।


আমি এলাকার কিছু ভালো সাহসী ছেলেদের সাথে নিয়ে কাজ শুরু করি। রানা প্লাজায় উদ্ধার কাজ করার পর থেকে ধনী গরীব জাতি ধর্ম নির্বিশেষে অসহায় মুমুর্ষ রুগীর প্রয়োজনে সেচ্ছায় রক্ত দান, মাদক বিরোধী আন্দোলন কর্মসূচী, সমস্ত রমজান মাস ব্যাপি রোজাদার দের ইফতারী করার জন্য ফ্রীজের ঠান্ড পানি, শরবত, খেজুর বিতরন করা, সাভার নিউ মার্কেটের আগুন নেভানো,


হেমায়েতপুরে বাধন ফ্যাক্টরির আগুন নেভানো, বিনোদবাইদ এলাকায় ছয় তলা ভবনের আগুন নেভানো, কামাল গার্মেন্টস রোডে বড় ড্রেনের ভিতরে গ্যাসের পাইপে আগুন লাগে সেখানে আগুন নেভানো, সবুজবাগ এলাকায় কারেন্টের তারে সর্ট খেয়ে দূর্ঘটনায় মৃত ব্যক্তির লাশ উদ্ধার,


কামাল গার্মেন্টস রোডের বড় ড্রেনের ভিতরে পড়ে যাওয়া শিশুর লাশ উদ্ধার, অাল-মুসলিম গ্রুপে ভূমিকম্প আতঙ্কে আহতদের উদ্ধার অভিযান, বাজার রোডে আলমাছ ডাক্তারের গলিতে একটি মেয়ে রুমের ভিতরে গলায় ফাসি দেয় তাকে জীবিত উদ্ধার, বংশী নদী থেকে তানভীর মোর্শেদ এর লাশ উদ্ধার,


বংশী নদীতে সিঙ্গাইর ব্রিজ এর কাছে মানিকগঞ্জের মনিরের লাশ উদ্ধার, বংশী নদী থেকে ছাত্রলীগ নেতা পিনাকের লাশ উদ্ধার, নামা বাজার ঘাটে বংশী নদী থেকে রুপনগরের তোরাব আলীর লাশ উদ্ধার, নিজ এলাকা ও আশেপাশের এলাকার মৃত ব্যক্তির গোসল কাফন দাফন এর ব্যবস্থা করা সহ আরো অনেক সেবা মুলক কাজ করে যাচ্ছি।


আমি সবাইকে নিয়ে একটা সংস্থা করেছি যার নাম করন করা হয়েছে ম্যান ফর ম্যান। আল্লাহ আমাকে দিয়ে দীর্ঘ দুই বছরের বেশি সংস্থা পরিচালনা করার তৌফিক দান করেছেন। কিন্তু বর্তমানে আমার একার পক্ষে সংস্থার কার্যক্রম পরিচালনা করা খুব কষ্ট হচ্ছে। আমি সকল মানুষের কাছে বিশেষ করে অনুরোধ করবো আপনারা সবাই আমাদের কার্যক্রম পরিচালনা করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন ও আল্লাহর কাছে দোয়া করেন। আমরা যেন সকল মানবজাতির জন্য সেচ্ছায় সেবা দান করতে পারি।

রাজিব ভায়ের ফেসবুক আইডি

ম্যান ফর ম্যান

সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাঞ্জাবিস্তান

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪০

পাকিস্তা/নের পাঞ্জাবিরা হলো পাকি/স্তানের বাকি সব জাতিসত্তার মানুষদের জন্য অভিশাপ। এদের জাত্যভিমানের কারনে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগন স্বাধীনতার ডাক দিতে বাধ্য হয়।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রদেশগুলো যেরকম অগ্নিগর্ভ হয়ে উঠেছে,... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

×