somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমাঝোতার স্বার্থে নির্বাচনকালীন ২ উপ-প্রধানমন্ত্রী

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১ জন আম জনতা মানে আমার ২টা প্রস্তাব-
১) সরকারি ও বিরোধী দলের মধ্য থেকে ২ জন উপ-প্রধান মন্ত্রী নিয়োগ করা হোক। নির্বাচনের আগে ১৫ দিন তাদের ২ জনেরই স্বাক্ষর ছাড়া প্রধানমন্ত্রী কোন নির্দেশ/স্বাক্ষর করতে পারবেন না। ফলে ঐকমত্য ছাড়া নির্বাহী ক্ষমতার প্রয়োগ করা যাবে না। এছাড়া এসময়ে প্রধানমন্ত্রী ও বিরোধী নেতা দুজনই সমান প্রটোকল পাবেন।
২) ২ জন প্রধান মন্ত্রী থাকলে কি খুব সমস্যা ? অনেকে বলবেন দ্বৈত শাষন চালু হবে। কিন্তু মাত্র তো ৭/১৫ দিনের ব্যপার। দেশের গনতন্ত্র, সমাঝোতার স্বার্থে এটুকু কি মেনে নেয়া যায় না ? এর ফলেও নিশ্চিত করা যাবে যে ঐকমত্য ছাড়া কোন সিদ্ধান্ত নেয়া যাবে না। দরকার হলে নির্বাহী ক্ষমতাও ২ দলের মন্ত্রনালয় অনুযায়ি ভাগ করে দেয়া যেতে পারে। তারমানে ধরা যাক বিরোধী দল পেল বানিজ্য, শিল্প, ক্রিড়া মন্ত্রনালয়ের দায়িত্ব, তাহলে এইসব মন্ত্রনালয় সংক্রান্ত নির্বাহী ক্ষমতা থাকবে তাদের প্রধানমন্ত্রীর কাছে।

২ প্রস্তাবেই মন্ত্রী নির্বাচিত হবেন ২ পক্ষ থেকে, আগের ২ নির্বাচনের প্রাপ্ত আসন/ভোটের হার যেকোন ১টার অনুপাতে। তবে কোন পক্ষ থেকেই অর্ধেকের বেশী মন্ত্রী রাখা যাবে না। স্বরাস্ট্র, সংস্থাপন, শিক্ষা, অর্থ মন্ত্রনালয় থাকবে সিইসির অধীনে, কোন মন্ত্রী থাকবে না।

বিএনপির প্রস্তাব অনুযায়ী দুই দলের মতৈক্যের মাধ্যমে ঠিক করা প্রধান উপদেষ্টার ক্ষেত্রে সংকট হতে পারে, যদি ২ জোট একমত না হতে পারে তাহলে সরকার প্র্রধান কে হবেন ? কেউ কেউ বলবেন যদি উপরের ২ প্রস্তাবের ক্ষেত্রেও কোন সিদ্ধান্ত নিতে ২ উপ-প্রধানমন্ত্রী একমত না হন তাহলে কি হবে ? সে ক্ষেত্রে সিদ্ধান্ত হবে না ! নির্বাচনের পর পযর্ন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু সাংবিধানিক সংকট বা প্রধান কে হবেন তা নিয়ে কোন দিন নতুন কোন অচলাবস্থা/দাংগার সুযোগ তো তৈরী হবেনা।

আওয়ামিলীগের যে ভয় যে শেখ হাসিনা পদত্যাগ করলে বা ক্ষমতা শূন্য করে দেয়া হলে নির্বাচনের আগেই হেরে যাওয়া হয়ে যাবে, সেটাও থাকবে না।

আওয়ামিলীগ বিএনপিকে সংসদে ১টা নির্দিষ্ট দিনে আসার প্রস্তাব দিক যে দিন সমাধান ঠিক করা হব।ে যদি বিএনপির সাথে সংলাপ নাও করতে পারে, তারা ইচ্ছা করলে বিভিন্ন বিকল্প (বিএনপির দাবি এবং আগের নিয়ম সহ) গনভোটে দিক। যাই হোক না কেন আওয়ামিলীগের উচিত হবে ১০০ ভাগ স্বচ্ছ ও বির্তকের উর্দ্ধে একটা ফর্মূলা জনগনের সামনে তুলে ধরে, সেই অনুযায়ি দরকার হলে নিজেরাই সংবিধান সংশোধন করা।

আমরা বাংলাদেশের কোটি কোটি লোক ১ টা ফর্মূলা বের করতে পারবো না যাতে নির্বাচন সুষ্ঠু হওয়া নি সংশয়ের অবসান হয় ? পারবো না !?
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×