রোজ তো বাসি ভাল, আরো চাই বাসতে
তবুও যদি তুমি, একটুও হাসতে
কেন যে এমন তুমি, যাব নাকি মাঝারে
ধমকের সূরে বল, এখনই যাও বাজারে।
একদিন না গেলে, এমন কি ক্ষতি হয়
একদিন না খেলে, দেখিনা কি হয়
দিনটা আজ শুধু, গল্পে কাটুক না
তুমি আমি আমি তুমি, রাজ্জাক শাবানা।
বুড়া বয়সে ভীমরতি, দিলে-তো ঝেড়ে
ভেবেছিলাম যা আজ, উড়ে গেল ঝড়ে
বুঝলেনা বুঝলেনা, এ মনের যাতনা
প্রেম বল ভালবাসা, কোনটাই পেলামনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


