পাহাড়ের কুল ঘেষে তাকসেরা গ্রাম
ছবিতেই দেখে তার প্রেমে মজিলাম
এমন সুন্দর তার সবুজের মেলা
পাহাড়ের চুড়ায় আকাশ মেঘেদের চালা
তিন দিন তিন রাত অবিরাম চলা
উচু নিচু পাহাড় আছে ছোট বড় টিলা
লাঠির উপর ভর করে ছুটে যেতে হয়
তাকসেরার মন পাওয়া এতো সহজ নয়
তবুও মন আমার আজ উদাসীন
তাকসেরার ডাকে আমি হয়ে আছি লীন
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


