হাত কাটি পা কাটি, বুক কাটি দুই ভাগ
গলা কাটি ক্যাচাৎ করে, চকে আগে দিই দাগ
ছেলে কাটি মেয়ে কাটি, কাটা কাটি রাত দিন
কাকা কাটি কাকি কাটি, মাপ টা নিতে দিন
দেখি আপা ভাই বোন, দেখি বুকের মাপ টা
সোজা হয়ে দাড়ান দেখি, লুস করেন হাত টা
কাটা কাটি মাপ ঝোক, শেষ হলে কট কট
মেশিন টা চালু করে, সেলাই টা ঝট ফট
আহা আহা লাগছে বাহা, পূব পাড়ার পরী না!
প্রীতি না ক্যাট না, এতো আমাদের বাংলার কারিনা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


