বৃষ্টিটা হোক এবার সেটাই চাইছি
অসময়ে বসে একা সেটাই ভাবছি
গুমোট চারপাশ যেন দম বন্ধ
বৃষ্টি আয় আয় ধুয়ে মুছে গন্ধ
রোদটা উঠুক এবার সেটাই চাইছি
সারাদনি বৃষ্টি কিযে বিচ্ছিরি
কাদাজল ভাসে মল আহা কি গন্ধ
আয় রোদ আয় আয় ডুবো খানাখন্দ
না বৃষ্টি না রোদ কোনটাই চাইনা
মন আমার নিজেকেই করছে ভর্ৎসনা
লাগছেনা ভাল আর ভেজা কিংবা শুকনো
তুমি ছাড়া হতচ্ছাড়া জীবন এক অন্য।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


