কেন মা মনি এটা বলছ কেন?
"তার আগে বল তুমি বলনি পৃথিবীতে সবচাইতে বেশী ভালবাস আমাকে, এটা বলনি? বল বল বল...."
হুম বলেছিতো, এখনো বলছি, আবারো বলব, প্রতিদিন বলব, সপ্তাহে বলব, মাসে বলব, বছরে বলব, যুগে বলব, যতদিন না তুমি অবাধ্য হবে আমার, আমাদের, প্রকৃতির, ধর্মের, আদর্শের, মানবতার............
" আচ্ছা মানলাম, তবে সবাই যে বলাবলি করছে তুমি ডায়রী লিখছ আম্মুর জন্য, তাহলেতো দেখছি আমার চাইতে আম্মুকে বেশী ভালবাস"
"তোমার সাথে আড়ি কথা নেই যাও"
ও তাই, আচ্ছা তোমার জন্যও লিখব, আগেও লিখেছি এখনও লিখব আগামীতেও লিখব, এই নাও তোমার ছড়া...........
নিজে করি / বাকপ্রবাস
আম খাব কেটে দাও
কলা খাব দাও ছিলে,
চিবুতে পারবনা ব্লান্ডারে ছেড়ে দাও
আমি শুধু টুক করে নেব গিলে।
খাবনা খাবনা আম কলা খাবনা
স্বাদহীন পানসে তৃপ্তি মিলছেনা।
ভাত খাব মেখে দাও
কাটাকুটা বেছে দাও,
পানিটা ঢেলে দাও
দেখি মুখে তুলে দাও।
খাবনা খাবনা মাছে ভাতে খাবনা
স্বাদহীন ভাত পানি খেযে মন ভরছেনা।
পেয়েছি পেয়েছি ইউরেকা পেয়েছি
স্বাদটা গেল কোথায় খুজেঁ এবার পেয়েছি
খেতে হবে নিজ হাতে চিবিযে নিজ দাতে
তবেইতো স্বাদটা ধরা দেবে নিজে যাচি।
দাও দাও আরো দাও না খেয়ে ছাড়ছিনা
আজ একটু বেশী খেলে মরেতো আর যাচ্ছিনা।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


