ফুলটাতো গাছেই ছিল, হেলে দোলে দোলছিল
সেই ফুল ছিড়ে কন্যা খোপায় পড়িল
কি দেখিলাম আমি কি দেখিলাম
এমন ভাল লাগল কন্যা কেমনে ভুলিতাম।
কি করিলি কন্যা তুই কি করিলি
জানে মারিলি আমায় প্রাণে মারিলি।।
আসতে যেতে কত কথা মনে পড়ছিল
কন্যা তখন পুকুর ঘাটে জল ঘাটছিল
আপন মনে নির্জনে সে গাইছিল গান
এমন মধুর কন্ঠ কন্যার কেমনে ভুলিতাম।
কি শুনাইলি কন্যা তুই কি শুনাইলি
জানে মারিলি আমায় প্রাণে মারিলি।।
মাঝরাতে কন্যা আসে আমার ঘুমের ঘোরে
আসে কন্যা হাসে কন্যা মুখে টোল পড়ে
দিচ্ছি চুম ভাংল ঘুম হলনা মনষ্কাম
কন্যার গালে টোল ছিল তা কেমনে ভুলিতাম।
টোল পড়া গালে কন্যা কেন হাসিলি
জানে মারিলি আমায় প্রাণে মারিলি।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


