আজও আমি আছি পড়ে সেই কৈশোরিক ভাবনায়
সেই প্রথম ভাল লাগার আমার ঐন্দ্রজালিক কল্পনায়
আজও আমি ঘুরে ফিরে আছি পড়ে সেখানটায়
বলা হয়নি তোকে দ্বিধান্বিত চোখে ভালবাসি তোমায়।
কুমিরার মিরু ছিলাম আমি ভিরু আর ছিল ভয়
যদি দাও ফিরিয়ে মুখটা ঘুরিয়ে ছিল সেই শংসয়।।
অনিল স্যারের ঘরে সবাই হেসে মরে প্রাইভেটে
অংক ইংরেজী দুটোই পড়াত নাম মাত্র রেটে
তোমার গা ঘেষে দাঁড়াত এসে হাতটা কাঁধে
বানান ভুলের ছলে টেনে দিত গালে অবাধে।
কুমিরার মিরু ছিলাম আমি ভিরু আর ছিল ভয়
যদি দাও ফিরিয়ে মুখটা ঘুরিয়ে ছিল সেই শংসয় ।।
জানতাম আমি হচ্ছে পাগলামি এ হবার নয়
মনটা তবু মানছেনা কিছুতেই যদি কিছু হয়
সেই দিন বুঝিনি কেন তুমি খুঁজেছিলে রুমালটা
পকেটে হাত রাখতেই ভাবলাম ধোয়া ছিলনা ওটা।
কুমিরার মিরু ছিলাম আমি ভিরু আর ছিল ভয়
যদি দাও ফিরিয়ে মুখটা ঘুরিয়ে ছিল সেই শংসয় ।।
জানিনা কোথায় এখন তুমি করছ কার সংসার
কার ঘরে লোডশেডিং হলে মোমের হয়না দরকার
ইদানিং কেন জানি পড়ছে মনে ভীষণ করে
আমি তাই ফিরে যায় আবার সেই কৈশরে।
কুমিরার মিরু ছিলাম আমি ভিরু আর ছিল ভয়
যদি দাও ফিরিয়ে মুখটা ঘুরিয়ে ছিল সেই শংসয় ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


