আমি আর উমামা, তুমি আছো আর
ছোট্ট একটা পাখির বাসা, আমাদের সংসার
রাগ আছে দু:খ আছে, আছে আরো ক্ষোভ
ঝগড়া বিবাদ আছে, আছে বিক্ষোভ
হাতা আছে হাতি আছে, আছে ভাত বন্ধ
মাতা আছে মাতি আছে, আছে ভাল মন্দ
আছে অভাব আছে স্বভাব ঘাত প্রতিঘাত
আছে বাগড়া আছে ঝগড়া চলে দিনরাত
আছে সুখ আছে উন্মুখ আছে ঠিকবেঠিক
আছে অসুখ আছে বড়ি হ্যামিওপেথিক
আমি আর উমামা, তুমি আছো আর
ছোট্ট একটা পাখির বাসা, আমাদের সংসার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


