আজকে বিকেলে একি শোনালে!
আমায় নাকি তোমার আর লাগেনা ভাল,
শোন লক্ষিটি আমার টিয়া পাখি
কালকে কোথাও ঘুর আসি যাবে নাকি চল।
হ্যালো হ্যালো হ্যালো লাইনটা কেটে গেল
হঠাৎ করে তোমার আবার বল কি হল।।
ফোনটা ধরছনা কথা বলছনা
রিং পড়তে কেন শুধু দিচ্ছ লাইন কেটে,
বুঝতে পারছিনা মাথায় ঢুকছেনা
এমন করে কেন তুমি যাচ্ছ রেগে ফেটে।
হ্যালো হ্যালো হ্যালো লাইনটা কেটে গেল
হঠাৎ করে তোমার আবার বল কি হল।।
ফোনটা একটু ধর পারলে আমায় ঝার
ভুল যদি করে থাকি নেব মাথায় পেতে,
কিছুই বলবেনা মানতে পারছিনা
এমন করে দেবনাতো ছেড়ে আমায় যেতে।
হ্যালো হ্যালো হ্যালো লাইনটা কেটে গেল
হঠাৎ করে তোমার আবার বল কি হল।।
মুখটা একটু খোল আমায় খুলে বল
বুকের মধ্যে রাখলে চাপা তুষের আগুন বাড়ে,
বাসব তোমায় ভাল যতই দূরে ঠেল
যতই চেষ্টা কর তুমি যাবনাতো ছেড়ে।
হ্যালো হ্যালো হ্যালো লাইনটা কেটে গেল
হঠাৎ করে তোমার আবার বল কি হল।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


