নিত্যনতুন আবিষ্কারে তাক লাগানো যুগে
তবুও কেউ অনাহারে অপুষ্টিতে ভোগে।
যাচ্ছে মানব গ্রহে গ্রহে, পাহাড়, সাগরতলে
যাচ্ছেনাতো হানাহানি মারছে দলেদলে।
গাইছি যতো দরাজসুরে মানবতার গানে
তারচে; বেশী মারছি আরো ধর্ম, জাতের টানে।
বলছি মুখে নেইতো বিভেদ সাদা-কালোয় সমান
রাখছিনা তার কানাকড়ি এটমবোমই প্রমাণ।
কথায় কাজে গোঁজামিল তবু যুগটা আধুনিক
অস্ত্রখাতে বাড়ছে বাজেট ভাবছিনা তবু ধিক।
আত্মসুখেই জগৎ সুখী আগ্রাসী এই রোগটা
এমনই এক মহামারী চলছে বয়ে যুগটা।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


