somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বায়োস্কোপের ঘুলঘুলিতে ফেলে আসা ছেলেবেলা!!!

১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেলেবেলা আমার ছেলেবেলা
মিষ্টিসূরের সেই পিছুটান,দূর-কলতান,
কেমন আছিস, কোথায় আছিস তুই?

গভীর রাতে চমকানো দুঃস্বপ্ন দেখে
হুড়মুড়িয়ে মায়ের ঘরে, জায়গা নিতে,
আজও কি তুই দৌড়ে পালাস?

বিড়বিড়িয়ে পড়িস কি তুই ভূত তাড়ানো মন্ত্রগুলো চক্ষুমুদে?

খুব সকালে ঘুম ভাঙ্গানি পাখির ডাকে,
শিউলিতলা শিশিরভেজা ঘাসের পরে
নগ্নপায়ে খামখেয়ালী হাটিস কি তুই ?

বিনিসুতোয় গাঁথিস কি তুই আজও মালা জাফরাণী রং শিউলিফুলে!!!

ছুটির দিনে সবাই যখন ভাতঘুমে ঘোর,
দুপুরবেলা চিলেকোঠার আলসেঘেসে বসিস কি তুই?
গুনগুনিয়ে ভাজিস কি সূর আপনমনে?

একা একা খেলিস কি তুই আজও একা পুতুলখেলা, নিসঙ্গবেলা ?

দুইবেনীতে চুলের ফিতা সাদা কালো,
চোখের ভিতর লাল নীল রঙ কমলা হলুদ
ঘোর লাগা সব স্বপ্নগুলো দেখিস কি তুই ?

ছুটিস কি তুই ধরতে আজও ঝিলমিল রং,প্রজাপতির রঙ্গিনপাখা ....

মেঝের পরে উপুড় হয়ে, বই এর পিছের শেষ পাতাটায়,
ক্যালেন্ডারের উল্টোপিঠে,অথবা সেই চকখড়িতে
তুই কি আজও আঁকিস ছবি?

সেই যে ছিলো ক্ষ্যান্তবুড়ি, ভুতুমপেঁচা রাজকুমারী কাঁকনমালা ?

জুতোর বাক্সে বানাস কি ঘর পুতুলগুলোর
বিছান বালিশ, কৌট দিয়ে যতন করে
মুড়িয়ে দিস টুকরো কাপড়, লেসের ফিতায়?

আতশকাঁচে থাকিস চেয়ে মুগ্ধ চোখে ঝুম অপলক আগের মত?

বৌ পুতুলের গায়ে জড়াস লালশাড়িটা,
পুঁতির মালা, নাকের নোলক, মায়ের ফেলে দেওয়া
কোনো পুরোন দুলে, গয়নাগাঁটি পরাস কি তুই?

রান্নাবাটি পাতার ঝোল আর টুকরো ইটে চচ্চড়িমাছ হাপুস হুপুস?

কাঁচের বাক্সে হাওয়াই মিঠা, শনপাপড়ি,
আমের সবুজ কাঁচামিঠায় বোশেখ দুপুর,
মায়ের নিষেধ তেঁতুল আচার, চুম্বকটান..

এখন কি তা তেমন টানে আগের মত?

আচ্ছা এবার বলতো রে তুই......

এখনও কি কষ্টে ভুগিস?
কাঁদিস কি তুই চুপিচুপি ?
ঠিক তেমনি, একা একা যেমনি পেতিস
দুঃখগুলো, নিঝুম দুপুর মেঘেরা তোর
ব্যথার সাথী, ডাহুকপাখি গাছের ডালে।

আবার ভুলে দৌড়ে যেতিস বারান্দাতে
অবাক চাওয়া ঝুলরেলিং এ ফেরিওয়ালা কিংবা
পথের বস্তি শিশু, সঙ্গহীনা, তোরই দোসর,
ঠিক যেন তোর দুঃখ ভোলা, দমকা হাওয়া একটা ঝলক!

ছেলেবেলা, কেমন আছিস?
অনেক ভালো তাইনারে বল?
এখন তো তুই অনেক বড়, অনেক কঠিন পাথরবাটি?
আগুন পোড়া সোনার কাঁঠি, জ্বলজ্বলে কোন টুকরো হীরা,
ঝকঝকে চাকচিক্যে ভরা, রাংতামোড়া,
অভিমানী ছেলেবেলা।


কেমন আছিস? কোথায় আছিস বল?
একছুট্টে দেখে আসি একটু তোকে
বায়োস্কোপের রঙিন কাঁচের ঘুলঘুলিতে.....
চোখটা পেতে একটুখানি!


http://www.youtube.com/watch?v=svxLqe2JqUU&feature=related

এই কবিতা দেখে শখ হলো আমার ছেলেবেলাটা নিয়েও কিছুমিছু লিখতে আর এই লেখাটা আমি উৎসর্গ করছি আমার অনেক অনেক অনেক প্রিয় একটা ভাইয়া ফয়সাল ভাইয়াকে যার শুভকামনা ছাড়া বেশ কয়েকটা বছর আমার জন্মদিনের কোনো শুভেচ্ছাই পূর্ণতা পায়না।অনেক অনেক ভালোবাসা ভাইয়াটার জন্য।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৩
১৭৮টি মন্তব্য ১৭৮টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×