একদা এক লোক রাতের আধারে ল্যাম্প পোস্টের নিচে কি যেন খুঁজছিল। তাকে খুঁজতে দেখে এক পথচারী হারানো জিনিস সম্পর্কে জানতে চাইলেন। উত্তরে ব্যক্তিটি জানালেন তার একটি মূল্যবান আংটি হাত থেকে পরে গেছে। পথচারী পুনরায় জানতে চাইলেন ঠিক কোথায় হারিয়েছে? তখন তিনি হাত উচু করে বেশ দূরের এক অন্ধকার জায়গা দেখিয়ে বললেন ঐ খানে। পথচারী কিছুটা অবাক হয়ে বললেন, আংটি হারিয়েছে ঐ অন্ধকারে আর আপনি খুঁজছেন এই জায়গায় এর মানে কি? তিনি জানালেন, যেখানে আংটি হারিয়েছে সেখানে অন্ধকার, আংটি খুঁজে পাওয়া যাবেনা, তাই এসে আলোর জায়গায় খুঁজে দেখছি যদি পাওয়া যায়।
ইতালীয় নাগরিক তাবেলা সিজারের কিলিং মিশনে লাল রঙের মোটর সাইকেল ব্যবহার হলেও পুলিশ আটক করেছে সাদা রঙের মোটর সাইকেল এবং দাবী করছে এটাই কিলিং মিশনে ব্যবহার করা হয়েছে। এখানেও সেই অন্ধকারে হারানো জিনিস ল্যাম্পপোস্টের নিচে খোঁজার মত হচ্ছে কি?
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



