**** তুমি এসেছিলে বলে ****
সমর
প্রিয় ভালোবাসা,
আজ শূন্যতায়ও তোমায় খুঁজে বেড়ায়।
স্বপ্নালোকের শতরাত্রি ভিজিয়ে তুমি এসেছিলে বলে,
স্বপ্নগুলো আজও আবার আমার চোখে খেলা করে।।
অসংখ্য বসন্তের রাগ-অনুরাগ নিয়ে তুমি এসেছিলে বলে,
রাতগুলো আজও নির্ঘুম কাটাতে হয় আমার।।
সেই রৌদ্রানলে ছাই হওয়ার আগে তুমি এসেছিলে বলে,
বর্ষাগুলোতে আজও বৃষ্টিতে ভিজতে হয় আমার।।
সেই খোলা আকাশের সাদা মেঘের ছায়ায় তুমি এসেছিলে বলে,
শারদীয়াতে আজও কাশফুলেরর স্নিগ্ধতায় হারিয়ে যায় আমি।।
আরেকবার তুমি ফিরে তাকাও,
দেখবে, আমি সেই আগের মতই শূন্যতা নিয়ে দাঁড়িয়ে রয়েছি।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



