*** ৭.৫%***
আমি যদি তোর মনের স্বৈরাচারী শাসক হতাম।
তবে,
তোর হাসিতে ৭.৫% ভ্যাট বসাতাম।
আমি যদি তোর মনের স্বৈরাচারী শাসক হতাম।
তবে,
তোর নির্মল চোখের মায়া ছড়ানোতে ৭.৫% ভ্যাট বসাতাম।
আমি যদি তোর মনের স্বৈরাচারী শাসক হতাম।
তবে,
তোর ঐ খোঁপা না করা চুলের উপর ৭.৫% ভ্যাট বসাতাম।
আমি যদি তোর মনের স্বৈরাচারী শাসক হতাম।
তবে,
তোর ঐ চঞ্চলা মনের ছটফটানিতে ৭.৫% ভ্যাট বসাতাম।
আমি যদি তোর মনের স্বৈরাচারী শাসক হতাম।
তবে,
তোর ঐ চোখের নিচের কালোদাগগুলোতে ৭.৫% ভ্যাট বসাতাম।
আমি যদি তোর মনের স্বৈরাচারী শাসক হতাম।
তবে,
তোর ঐ মুখের উপর অবাধ্য সব ব্রণের উপর ৭.৫% ভ্যাট বসাতাম।
আমি যদি তোর মনের স্বৈরাচারী শাসক হতাম।
তবে,
তোর ঐ হঠাৎ হঠাৎ মন খারাপের অসুৃখটাতে ৭.৫% ভ্যাট বসাতাম।
আমি যদি তোর মনের স্বৈরাচারী শাসক হতাম।
তবে,
তোর ঐ নরম তনুর দোলানিতে ৭.৫% ভ্যাট বসাতাম।
আমি যদি তোর মনের স্বৈরাচারী শাসক হতাম।
তবে,
তোর ঐ পদ্মপাতায় জল ধরার দুঃসাহসে ৭.৫% ভ্যাট বসাতাম।
আমি যদি তোর মনের স্বৈরাচারী শাসক হতাম।
তবে,
তোর ঐ প্রজাপতির রঙিন পাখায় ৭.৫% ভ্যাট বসাতাম।
আমি যদি তোর মনের স্বৈরাচারী শাসক হতাম।
তবে,
তোর ঐ নীলরঙা জামাটাতে ৭.৫% ভ্যাট বসাতাম।
আমি যদি তোর মনের স্বৈরাচারী শাসক হতাম।
তবে,
তোর ঐ মিষ্টি রাগের ভালোবাসায় ৭.৫% ভ্যাট বসাতাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


