somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্মক্ষেত্রে নিজেকে চাঙ্গা রাখুন

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাকরিজীবী মাত্রই কর্মব্যস্ত। কাজের চাপে নিজের দিকে তাকানোর সময়টুকুও থাকে না। একটানা কয়েক ঘণ্টা কাজ করলে অনেকেই ক্লান্ত হয়ে পড়েন। ক্লান্তিতে শরীর ও মন দুটোই আচ্ছন্ন হয়ে পড়ে।

মাথাও হয়ত তখন আর ঠিকমতো কাজ করতে চায় না, কাজেও তেমন মনোযোগ থাকে না। তবে কর্মক্ষেত্রে হাজারো কাজের চাপ সামলে ভালো থাকাটা কিন্তু খুব কঠিন কিছু নয়। অফিসের কাজের এই একঘেয়েমি দূর এবং মনকে প্রফুল্ল ও চাঙ্গা রাখা নিয়ে লিখেছেন জাহিদ আনোয়ার।

যত ব্যস্তই থাকুন না কেন, প্রতি এক দেড় ঘণ্টা কাজ করার ফাঁকে অফিসের ভেতর একটু পায়চারি করে নিতে পারেন। কাজের ফাঁকে ফাঁকে একটু হাত-পা ঝাড়া দিন। এতে মাথাটা একটু হালকা হবে।

সহকর্মী কেউ ব্যস্ত না থাকলে তার সাথে টুকটাক গল্প করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে সহকর্মীর কাজের যেন কোনো ব্যাঘাত না ঘটে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকলে কর্মক্ষেত্রের পরিবেশ আর বৈরী মনে হবে না। বরং কাজে উৎসাহ বাড়বে।

কাজের ফাঁকে সময় করে এক কাপ চা খেয়ে নিতে পারেন। এতে শরীর ও মন দুটোই চাঙ্গা হবে। কাজেও গতি ফিরে পাবেন। এতে আপনার মন প্রফুল্ল হয়ে উঠবে।

যারা কম্পিউটারে কাজ করেন, তারা একনাগাড়ে অনেক্ষণ স্ক্রিনে তাকিয়ে থাকার পর মিনিট খানেক স্ক্রিন থেকে দূরে তাকিয়ে থাকুন। তাতে চোখকে খানিকটা বিশ্রাম দেয়া যাবে। খবরের কাগজেও চোখ বুলিয়ে নিতে পারেন। একটানা কাজের পর শরীর ও মনকে একটু আরাম দিলে ক্লান্তি আসে না।

খালি পেটে কাজ করলে ক্লান্তি আসতে পারে। প্রতি ২-৩ ঘণ্টা পর হালকা কিছু খেয়ে নিলে শরীরের এনার্জি লেভেল বজায় থাকে। তবে খাবারটা জাঙ্ক ফুড না হলেই ভালো। ফল, মুড়ি, ড্রাই ফুট বা বিস্কিট খেতে পারেন।

অতিরিক্ত ক্লান্তি অনুভব করলে অল্প সময়ের জন্য ওয়াশরুমে যান। ক্লান্ত চোখে পানির ঝাপটা দিন। সুগন্ধী ওয়েট টিস্যু দিয়ে মুখ, গলা, ঘাড় ও হাত মুছে নিন। চুলে হালকা পানি দিয়ে আঁচড়ে নিতে পারেন। মেয়েরা একটু কাজল ও লিপস্টিক ও লাগিয়ে নিতে পারেন। অকারণে সাজগোজ অনেক সময় মন ভালো করে দেয়।

পরিবারের কারও সঙ্গে কিংবা প্রিয় মানুষের সঙ্গে ফোনে কিছুক্ষণ কথা বলতে পারেন। এমনি খোঁজখবর নেয়া। এতে কাজের উৎসাহ ফিরে পাবেন। অথবা প্রিয় কোনো বন্ধুর সঙ্গেও কথা বলতে পারেন। কাজের একঘেয়েমি দূর হয়ে যাবে সহজেই।

মাসে অন্তত দু’একবার অফিস শেষে সহকর্মীরা মিলে কোথাও আড্ডা দেয়ার প্ল্যান করতে পারেন।

অনেক সময় রুটিন মেনে কাজ করতেও একঘেয়ে লাগে। সে ক্ষেত্রে নিজের জন্য নিজেই একটা চ্যালেঞ্জ দাঁড় করান। তাড়াহুড়া না করে কাজটা সম্পন্ন করতে নিজেকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিন। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা করতে পারলে তখন দেখবেন অনেক ভালো লাগছে। এতে কাজের একঘেয়েমিও অনেকটাই কমে যাবে।

সর্বোপরি, কাজে যাতে একঘেয়েমি না আসে সেদিকে লক্ষ্য রাখুন। মনকে প্রফুল্ল ও চাঙ্গা রাখুন সব সময়। তাহলেই কাজে মনোযোগ বাড়বে। ফিরে পাবেন উৎসাহ। নতুন উদ্যমে কাজ করতে পারবেন। অফিসকে তখন আর বিরক্তিকর ও একঘেয়ে মনে হবে না।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×