ভারতের বিপক্ষে পঞ্চম ও শেষ একদিনের ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড। আজ শুক্রবার ওয়েলিংটনে বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হয় ম্যাচটি।
শুরুটা মোটেই ভালো হয়নি স্বাগতিকদের। মাত্র ৪১ রানেই দুই উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপ্টিল (১৬) ও জেসি রাইডারকে (১৭) হারায় স্বাগতিকরা।
তবে এরপরই জ্বলে উঠেন দুর্দান্ত ফর্মে থাকা সাবেক অধিনায়ক রস টেইলর ও কেন উইলিয়ামসন। রস টেইলরের টানা দ্বিতীয় শতকে(১০২) এবং কেন উইলিয়ামসনের ৮৮ রানে ভর করে স্বাগতিকরা নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০৩ রান সংগ্রহ করে। ভারতের পাঁচ বিশেষজ্ঞ বোলারের ইকোনমি রেট ছিল ৬ এর উপর। একমাত্র বিরাট কোহলিই গড়ে প্রতি ওভারে রান দিয়েছেন ৬ এর সামান্য নিচে। বরুণ অ্যারন দুটি এবং ভুবনেশ্বর কুমার ১টি উইকেট লাভ করেন।
জবাবে ৩০৪ রানের জয়ের লক্ষে ভারতের সেই বিখ্যাত ব্যাটিং লাইন আপ মাত্র ২১৬ রানে গুটিয়ে গিয়ে ৮৭ রানে পরজায় বরণ করে। বিরাট কোহলির ব্যাট থেকে আসে ৮২ রানের ঝকঝকে এক ইনিংস। নিউজিল্যান্ডের পক্ষে ৩৮ রান খরচায় ৪ উেইকেট লাভ করেন অভিষিক্ত ম্যাট হেনরি।
বিদেশের মাটিতে ভারতের ক্রমাগত ব্যর্থতার সময় আইসিসিতে তাদের মোড়লগিরি একটু দৃষ্টিকটুই লাগছে। সত্যিবলতে মাঠের বাইরের ক্রিকেটে ভারতের মোড়লগিরি অব্যাহত থাকলেও মাঠের ক্রিকেটে একেবারেই নাজেহাল অবস্থা। বিদেশের মাটিতে ভারতের যাচ্ছেতাই অবস্থা কিন্তু নতুন নয়। পরিসংথ্যাণই সেখানে তাদেরকে বিড়াল বনে যাওয়ার কথা বলে।
এমনিতেই গত এক দশকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড কিংবা দক্ষিন আফ্রিকায় তাদের বলার মতো কোনো রেকর্ড নেই। যে কারণে অনেকটা ইচ্ছা করেই ঘরের মাঠে বেশি বেশি ম্যাচ আয়োজন করে ভারত। বিদেশে বিড়াল থকার পরও দলটি মাঝে মাঝে টেস্ট এবং ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে।
তবে সত্যিকারের সেরা হতে গেলে দেশের বাইরেও মানিয়ে নিতে হবে। সেটা ভারতীয়দের জন্য একটু বেশিই কঠিণ। কারণ দেশের মাটিতে এমন সব ব্যাটিং উইকেট তৈরি করে যেখানে ১৫০ কিলোমিটার গতিতে বল করে হাঁটুর উপরে বল তুলতে পারেন না মিচেল জনসনের মতো বোলাররাও।
ওয়ানডে সিরিজের ব্যর্থতা ভুলার সুযোগ আসছে টেস্ট সিরিজে। রেকর্ড কিংবা পরিসংখ্যাণ সেখানেও ভারতকে ‘বিড়াল’হিসেবেই বিবেচনা করছে। ফেব্রুয়ারির ৬ তারিখ অকল্যান্ডে শুরু হবে প্রথম টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৩০৩/৫ (৫০ ওভার)রস টেইলর ১০২, উইলিয়ামসন ৮৮
ভারত: ২১৬/১০ (৪৯.৪ ওভার)বিরাট কোহলি ৮২,হেনরি ৩৮/৪
ফল: ৮৭ রানে নিউজিল্যান্ড জয়ী।
ম্যান অব দ্যা ম্যাচ:রস টেইলর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

