somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ম্যাড ফর সামু
পাগলামির সীমানা থাকে কি? জানা নেই, যদি থেকেও থাকে আমার পাগলামিগুলো কোন সীমানায় বাঁধা নেই। উপভোগ করি পাগলামির আদি-অন্ত।

ব্যর্থ প্রেমের ধারাবাহিক শেষ পর্ব

০৭ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইচ্ছে হলে ঘুরে আসুন:
পর্ব-১
পর্ব-২
পর্ব-৩
পর্ব-৪
পর্ব-৫
পর্ব-৬



- হাতটি ধরলে কি আপনার ইমেজ নষ্ট হবে?
- না, আসলে কখনও এভাবে কারও হাত ধরিনি তো, তাই!
- ইশ্, ন্যাকা!

নিজেই এগিয়ে এসে আমার হাতটি তার ছোট্ট কোমল ফর্সা হাতের মুঠোয় নিয়ে প্রতিটি আঙ্গুলের মাঝে তার সরু সরু আঙ্গুলগুলো গুঁজে দিয়ে শক্ত করে চেপে ধরল। আমার সারা দেহে যেন ১০ হাজার ভোল্টের বিদ্যুতের ঝটকা বয়ে গেল। আমার চোখের দৃষ্টি কেমন যেন ঝাপসা হয়ে গেল! ও আমার হাতটি তার হাত দিয়ে আলিঙ্গন করে আমার সামনে দাঁড়িয়ে আমার চোখের দিকে তার হরিণ নয়ণের কালো মণিটি স্থির করে রাখল।

- শতাব্দী পার হয়ে যাক,
হারিয়ে যাক হৃদয়ের দুখ,
আমরা দুটি পাখি,
মেলি মোদের আঁখি,
ভেসে বেড়াই মেঘ-
আর বিজলীর অবসরে!

তার হাতের ঝাঁকুনিতে আমার তন্দ্রা ছুটে যায়। আমি সচেতন জগতে ফিরে আসি। তার হাতের বন্ধন থেকে আমার হাতটি মুক্ত করার জন্য আলতো করে টেনে নেওয়ার চেষ্টা করি। সে আরো শক্ত করে জড়িয়ে ধরে হাতটি আমার।

- ছাড়বো না ছাড়বো না
দেখি কেমনে ছাড়াও
পারবো না পারবো না,
দেখি কেমনে পালাও
এই নরম-কোমল হস্তবন্ধন ছেড়ে!

ছাড়াতে যদি চাও
তবে তুমি কেটে নাও
আমার পাঞ্জাটি,
উপহার দিলাম তোমায়
হৃদয়ের বন্ধন! সে কি ছেঁড়া যায়!!

আমার চোখে জলের অস্তিত্ব টের পেলাম না, কিন্তু তার পদ্মকলি নেত্রপল্লব কখন যে ভিজে গেছে টের পেলাম যখন কয়েকটি মুক্তবিন্দু আমাদের হাতের আলিঙ্গনে এসে হৃদয়ের উষ্ণতার ছোঁয়া দিয়ে গেলো।

-আমি ছাড়তে চাইনাকো
সখি তবু ছাড়তে আমায় হবে গো
জীবন আমার ক্ষণস্থায়ী,
সময় বড় নাহিকো
জীবনে গোধুলী, আমি এবার যাই।

ভাষাহীন, নির্বাক, নিষ্পলক দুটি পাখি আমরা দাঁড়িয়ে রয়েছি মুখোমুখি। এতক্ষণ সে আমার একটি হাত জড়িয়ে ছিল এবার বাকি হাতটিও টেনে নিল তার অপর হাতের বন্ধনে!

উৎসর্গ- প্রাণপ্রিয় সামুপাগলা০০৭ । যিনি এই ব্লগটি মাতিয়ে রেখেছেন অনেকদিন ধরে। যার প্রেরণায় আমার এ গল্পের অবতারণা।

বিঃ দ্রঃ আর আজকের পর থেকে হয়ত এই বিতর্কিত আইডিটির অপমৃত্যু হয়ে যাবে। অনেকেই এই আইডি খোলা নিয়ে গোস্বা করেছেন, এমনকি আমাদের সবার প্রিয় পাগলী আপুনি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৯ সকাল ১১:১১
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মত প্রকাশের স্বাধীনতা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই মে, ২০২৬ রাত ১০:৩৮



আমাদের দেশের সাধারণ ও অসাধারণ জনগণ সহ সকল প্রকার সংবাদ মাধ্যম “মত প্রকাশের স্বাধীনতা”র জন্য প্রায় যুদ্ধ করছেন। মত প্রকাশের সামান্য নমুনাচিত্র হিসেবে একটি সংবাদের ভিডিও চিত্র তুলে ধরছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের "ইসলামী" বই - নমুনা ! আলেমদের দায়িত্ব

লিখেছেন ঢাকার লোক, ১০ ই মে, ২০২৬ সকাল ৮:৪৭

আমাদের দেশের বিখ্যাত চরমোনাইয়ের প্রাক্তন পীর সাহেব, মাওলানা ইসহাক, যিনি বর্তমান পীর রেজাউল করিম সাহেবের দাদা, এর লেখা একটা বই , "ভেদে মারেফাত বা ইয়াদে খোদা"। এ বইটার... ...বাকিটুকু পড়ুন

ধর্ম কর্ম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১০ ই মে, ২০২৬ বিকাল ৩:১৩



আপনার দিনের পর দিন ধর্মীয় লেখা পোস্ট করার কারণে -
হয়তো, আপনার কম্পিউটারটি স্বর্গে যেতে পারে।
কিন্তু, আপনার নিজে স্বর্গে যেতে হলে -
আপনার নিজের ধর্ম কর্ম করতে হবে।


ঠাকুরমাহমুদ
ঢাকা, বাংলাদেশ



...বাকিটুকু পড়ুন

আমার মা আমার পৃথিবী

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই মে, ২০২৬ বিকাল ৫:৪৬

" আমার মা,আমার পৃথিবী "

মাঝেমধ্যে হঠাৎ করেই মাগো তুমি আমার স্বপ্নে এসে আমার হ্রদয় ছুঁয়ে যাও। সেদিন সারাটাক্ষন আমি আমার মায়ের মাঝে ডুবে থাকি। কোনো কাজে মন বসাতে পারিনা।
কিশের এতো... ...বাকিটুকু পড়ুন

মিমস যুদ্ধ: রাজনীতিতে হাসি-ঠাট্টার কৌশল”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯

সাম্প্রতিক সময়ের সোশ্যাল মিডিয়া ট্রেন্ডগুলো বেশ মজার। ট্রল আর মিমসের দুনিয়ায় প্রতিদিন নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে যা আমাদের বিনোদনের খোরাক জোগায়। ওপরের তালিকার সাথে আরও কিছু চলমান মিমস... ...বাকিটুকু পড়ুন

×