১.
একদিন এক ভিক্ষুক রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছিল। এই দেখে এক লোকের খুব দয়া হলো।
সে ভিক্ষুকের কাছে গিয়ে বলল : তুমি যদি ভিক্ষাবৃত্তি ছেড়ে দাও তাহলে তোমাকে আমি মাসে ১০০০
...
টাকা করে দেব জবাবে ভিক্ষুক লোকটিকে বলল: তুমি যদি আমার সঙ্গে ভিক্ষা করো তাহলে প্রতি মাসে আমি তোমাকে
৫০০০ টাকা দেব।
২.
জাদুকর : বাক্সের ভেতরে যে মহিলাটি ছিলেন, তিনি আর সেখানে নেই। তার পরিবর্তে রেখে গেছেন প্রচুর টাকা।
দর্শক : আপনি যদি এ খেলাটা আমার স্ত্রীকে নিয়ে দেখাতে পারেন, তবে দয়া করে এক্ষুনি নিয়ে যান।
৩.
স্বামী আর স্ত্রীর মধ্যে কথোপকথন হচ্ছে।
স্বামী : যদি আমি লটারি পেয়ে যাই, তবে তুমি কি করবে?
স্ত্রী : আমি সেই টাকার আমার ভাগের অর্ধেক-টা নিয়ে তোকে ছেড়ে চলে যাব।
স্বামী : আমি লটারি-তে ১,০০০/= টাকা পেয়েছি। এই নে ৫০০/= টাকা, আর আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা।
কোন দিন যেন তোর এই পেতনির মত মুকখানি না দেখি।
৪.
শিক্ষক : আজ আমার জন্মদিন। আচ্ছা, বলো তো, আমার বয়স কত?
ছাত্র : বিয়ালি্লশ স্যার।
শিক্ষক : আশ্চর্য্য! তুমি আমার বয়স কি করে জানলে?
ছাত্র : আমার ভাইয়ের বয়স একুশ। সে আধপাগলা।
৫.
একদিন এক সরকারী মন্ত্রী স্বপ্নের রাজ্য গেল । সেখানে সে এখন এক দরবেশের ঘরে অনেক গুলো ঘড়ি দেখতে পেল । তখন সে দরবেশ কে জিঙ্গেস করল; ঘড়ি গুলো দিয়ে কি হয় ?
দরবেশ : এগুলো মিথ্যা নির্ণয় করার গড়ি । পৃথিবীর সকল মানুষের জণ্য একটা করে ঘড়ি আছে । যে যখন মিথ্যা বলে তখন তার ঘড়ির কাটা টা একবার ঘুরে ।
মন্ত্রী: এটা কার ঘড়ি?
দরবেশ:মাদার তেরেসার, কোনদিন ঘুরেনি মানে তিনি জীবনে মিথ্যা বলেন নি ।
মন্ত্রী: এটা? (আরেক টা দেখিয়ে।
দরবেশ:ভাসানির । ৫ বার ঘুরেছে । মানে তিনি জীবনে ৫ বার মিথ্যা বলেছেন
মন্ত্রী:আমার ঘড়ি কোথায়?
দরবেশ: ওটা ওরঙ(দরবেশ এর শিষ্য) এর কাছে ।
মন্ত্রী:কেন?
দরবেশ: ওটা দিয়ে সে ফ্যান(fan) চালাচ্ছে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

