somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যান্সারের খবরে মারা গেলেন বাবা : তবু ক্যাম্পাসে ফিরতে চায় শাহেদ

২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহেদুল ইসলাম কয়েক মাস যাবত হাসপাতালের বেডে অসুস্থ অবস্থায় পড়ে আছেন। গত ৪ জানুয়ারি পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে ব্লাড ক্যান্সার। প্রথমে বাবা-মায়ের কাছে বিষয়টি গোপন রাখা হলেও পরে জেনে যায় তারা। আদরের সন্তানের এমন খবর শুনেই স্ট্রোক করেন শাহেদের বাবা শাহ আলম। গত ২৩ তারিখ পৃথিবী ছেড়ে চলে যান তিনি।

হাসপাতালে কাতর শাহেদকে জানানো হয়নি পিতার মৃত্যুর খবর। কেবলই দিন গুনছেন তার প্রিয় ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার জন্য।

শাহেদুল ইসলামের বড় ভাই কামরুল ইসলাম সুমন অনেকটা আবেগাপ্লুত হয়ে এই প্রতিবেদকের সঙ্গে এসব কথা বলেন।

কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, ভেবেছিলাম ভাইয়ের ক্যান্সারের খবর বাবাকে জানাবো না। তবুও জানাতে হলো। কিন্তু এতে যে বাবাকেই হারিয়ে ফেলবো তা ভাবিনি। এখন ভাইয়ের কাছে বাবার মৃত্যুর খবরটিও গোপন রেখেছি। এ খবর শোনালে তাকেও হয়ত হারাতে হবে।

শাহেদের বড় ভাই আরো বলেন, প্রতিদিনই ৪ হাজার টাকারও অধিক খরচ যায় শাহেদের পেছনে। একজন মধ্যম আয়ের লোক হিসাবে এটা আমার জন্য খুবই কষ্টকর। তবুও আদরের ছোট ভাইকে হারাতে চাই না। কিন্তু তার উন্নত চিকিৎসার জন্য যে মোটা অঙ্কের টাকা লাগবে, তা কিভাবে জোগান দিবো সে চিন্তায় রাতে ঘুমাতে পারি না।

শাহেদের গ্রামের বাড়ি ফেনীর সদর উপজেলার নৈরাজপুর গ্রামে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে মাস্টার্স ১ম বর্ষে অধ্যয়ন করছেন। ৫ম ও অষ্টম শ্রেণিতে পাওয়া ট্যালেন্টপুলে বৃত্তির টাকা দিয়ে কেটে যায় তার উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ার খরচ। ঢাবিতে ভর্তি হয়ে শহরের একটি মেসে থেকে পড়াশোনা চালিয়ে নিচ্ছিলো সে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই টিউশনি করে নিজের পড়ার খরচ চালিয়েছে শাহেদ।

সম্প্রতি গ্রান্ড অপারেশনের পর রক্তে ক্যান্সার ধরা পড়ে শাহেদের। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (সাবেক পিজি) ক্যাবিন ব্লকের ৬০৫ নং কক্ষে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসা পেলেই সুস্থ হয়ে ফিরবে শাহেদ। তবে এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে নিয়ে চিকিৎসার ব্যয়ভার চালানোর সামর্থ্য নেই তার বড় ভাই কামরুলের। তবু অদম্য ইচ্ছা ছোট ভাইকে সুস্থ করে তুলতে।

তাকে বাঁচাতে আনুমানিক ৫০ লাখ টাকা প্রয়োজন। এই বিপুল অঙ্কের অর্থ যোগান দেওয়া শাহেদের দরিদ্র পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব। উন্নত চিকিৎসার জন্য দেশের বিত্তশালী-সহৃদয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সাহায্যের আবেদন করেছে তার পরিবার। শাহেদের চিকিৎসার জন্য সহযোগিতা করতে চাইলে সরাসরি যোগাযোগ করতে হবে- ০১৭১২২৩৬৮৬৮, ০১১৯০৭৪২৫৬৭ সেলফোন নম্বরে। টাকা পাঠানো যাবে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের সঞ্চয়ী হিসাব নম্বর ১০১১০১১৬৩৭৫২
সুত্র: প্রথম আলো
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×