পত্রিকা খুললেই আশা করি মাঝে মাঝে পড়া হয়, ''ভুয়া সার্টিফিকেটে শিক্ষক হিসেবে চাকুরীতে যোগদান।'' এরাও আমাদের সমাজে শিক্ষক হিসেবে পরিচিত হন। আমরা আরোও পড়ি- ''ভুয়া তথ্য দিয়ে গ্রেড উন্নীত করণের কয়েকশ শিক্ষক।'' এই এঁরাই আমাদের শিশুদেরকে নৈতিকতার শিক্ষা দেন।
একটা বানানো গল্প বলি, আপনি একটা পরিস্কার পাইপ দিয়ে ময়লা পানি প্রবেশ করালেন। অপর প্রান্ত দিয়ে কী বের হবে? উত্তর ময়লা পানি। আপনি আবার একটি ময়লা পাইপ দিয়ে পরিস্কার পানি প্রবেশ করালেন। অপর প্রান্ত দিয়ে কী বের হব এ? এর উত্তরোও ময়লা পানি।
এবার আমরা কী ভুয়া সার্টিফিকেটের শিক্ষকদেরকেও কিছু বললে-শিক্ষক সমাজকে হেয় করা হবে? আমার উত্তর, ''না।''
কিন্তু-আমরা প্রয়োজনে বিভাজন করিনা আর অপ্রয়োজনে বিভাজন করি।
আমাদের সমাজ চাপ সৃষ্টিকারী গোষ্টিগুলোর চাপে জর্জরিত। তারা নিজেদের দাবী ব্যাতীত আর কিছুই দেখেননা। আমি এমন বলিনা যে, তাদের দাবীগুলোর সব অনৈতিক। কিন্তু-তাদের দাবী বাস্তবায়বনের পথগুলো বেশিরভাগই সহিংস।
যে কোন দাবীর জন্যই, রাস্তা আটকানো হয়। অন্যগুলো আর নাই বললাম-
রাস্তা আটকালে কী হয়?
রাস্তা আটকালে রাস্তায় আটকে অনেক প্রাণ যায়। একটা প্রাণ গেলে কী হয়? একটা প্রাণ গেলে একটা পরিবার, একটা সমাজ, একটা দেশ একটা সম্ভাবনা হারায়। আমাদের মনে রাখতে হবে, অন্তত একটা সম্ভাবনাও একটা জাতির জন্য অনেক গুরুত্বের।
সাধারণ একটা শাস্তির জন্য আমরা একটা প্রাণও নষ্ট হতে দেবার অধিকারকে সমর্থন করতে পারিনা।
সুতরাং-যারা রাস্তা আটকায় তাদের জীবনের জন্য আটকে ফেলুন। এ দায়-আমার, আপনার, দেশের আর সবার।
আমরা নিজেদেরকে বারংবার বিভাজিত হতে দিতে পারিনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

