ফেব্রুয়ারি ২০০৭ থেকে আগস্ট ২০১২ এই দীর্ঘ সাড়ে পাঁচ বছর ছিলাম শ্রীলংকায়। সেখানে শহরের বড় বড় রাস্তাকে বলা হয়- Mawatha ( মাওয়াতা) । কলম্বোর কয়েকটি বিখ্যাত রোডের নাম- ১. Dharmapala Mawatha ২. R A De Mel Mawatha ২. Janadhipathi Mawatha ৩. Ananda Coomaraswamy Mawatha.তবে যে গুলো শহরের বাইরে বা Highway সেগুলোকে Road ও বলা হয়। এছাড়া ব্যতিক্রম তো আছেই।

২০১৩ সালের ১৬ই আগস্ট থেকে মালয়েশিয়াতে আছি। এখানে শহরের প্রধান প্রধান রাস্তাকে বলা হয় Jalan ( জালান)। গলিকে বলা হয় Lorong. রাজধানী কুয়ালালামপুরের কয়েকটি বিখ্যাত রাস্তার নাম – ১. Jalan Tun Razak ২. Jalan Sultan Ismail. ৩. Jalan Ampang. 4. জালান রাজা চুলান।
মালয়েশিয়াতে রাস্তার নাম লেখা প্রচুর সাইন বোর্ড আছে।দিক নির্দেশক এই সব সাইন বোর্ড পথচারী ও গাড়ী চালকদের অনেক সহায়তা করে। কিন্তু কোন সাইন বোর্ডে কোন জায়গার নাম থাকে না। ফলে সাইন দোকান বা অন্য কিছুর সাইন বোর্ড দেখে জায়গার নাম জানা যায় না। হয় জিজ্ঞেস করতে হয় নয়তো জিপিএস এর সহায়তা নিতে হয়।
ছবির এই জালানেই আমাদের বাসা। এখানেই আছি প্রায় ২ বছর ধরে। কেউ মনে চাইলে আসতে পারেন চা খেতে।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



