কতিপয় ভালবাসা
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সুখপ্রপাত
সময় এসেছে প্রেমের এই ফাল্গুনে
ফুলেরা ফুটেছে কুসুম বাগে আনমনে
মৌমাছি ছুটছে চপল প্রাণে গুনগুণিয়ে
পাখিরা গাইছে মিষ্টি গান ঘুমভাঙিয়ে।
এসেছে মধুর লগন এই বসুন্ধরায়
লাগলো দোলন প্রাণের ভিতর দারুন মায়ায়।
এখন সময় রক্ত রাঙা ভালবাসার
পলাশ শিমুল ফুটলো তাই পথহারাবার।
হারিয়ে যাওয়া লগ্ন এল বুঝি
ব্যস্ততা সরিয়ে অলস বেলা তাই খুঁজি ।
কিছুটা সময় চাই ,যেন দারুণ সুখপ্রপাত
তোমার হাতে হাত সে যে মুগ্ধ ধারাপাত।
চল ছুটে যাই
কোন এক ভোরে চল ছুটে যাই দূরে
যেখানে নির্জনে ভালবাসা ছুঁয়ে যায়,
যেখানে অপার সবুজ তৃষ্ণা মেটায়
ক্লান্তি যেথায় দূর -আকাশের পরে;
নদীর ছোটে চলা সাগর পানে
নিস্পৃহ জ্বালা নেই কোন খানে।
যেখানে কুসুম কুসুম সুখ থাকে
যেখানে স্বপ্নরা সুখের ছবি আঁকে।
চাতক-চাতকী তৃষিত হৃদয়ে উড়ে
আঁধার হারানো সুর্য রাঙা কোন ভোরে;
চল ছুটে যাই দূরে ক্ষনিকের তরে
অবসাদ হারানো গোপন অভিসারে।
সেখানে সবুজ- ছোঁয়া যৌবনের রাগে
যেথা ভালবাসা ফুল ফোটে অনুরাগে।
ভালবাসা
ভালবাসা প্রাণের আকুতি
মানেনা যে কোন আইন;
ভালবাসা না পেলে প্রেমিক
বুকে নিতে পারে মাইন।
ভালবাসা না পান করে না খায়
তবু তা না পেলে জীবন হতাশায়।
ভালবাসার কী রঙ লাল নীল না কী শাদা
যদিও তা রুপ-রস-গন্ধ ছাড়া এক ধাঁধা
ভালবাসা ছাড়া সব ফ্যাকাসে যেন মাটি কাদা।
ভালবাসাময় ধরণী স্বর্গ সুখ এনে দিতে পারে
ভালবাসাহীন স্বর্গটাও নরক মনে হতে পারে।
ভালবাসা এক অমোঘ শক্তি সৃষ্টি বিধাতার
ভালবাসা তাই দারুণ কাম্য অপার মুগ্ধতার।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৪ সকাল ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২

আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস...
...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুন