somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

অমর একুশে

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অমর একুশে



এই বাংলার প্রন্তরে বায়ান্নর ফাল্গুনে
দুখিনি বর্ণমালা ভেঙে পড়ে ক্রন্দনে
মুছে দিবে বাংলা তাই মিলিয়েছিলো হাত
কুচুটে সব মিলে সৃজেছিল তিমির রাত
করে রুদ্ধ টুটি —প্রিয় বাংলা ভাষার
হাজার শত্রু জুটি —নেভাতে আলো আশার।
দুখিনি বর্ণমালা তাই নিরবে নিভৃতে কাঁদে
বেদনার অনুভবে।
বাংলার দামাল ছেলের দল উচ্ছল— চঞ্চল
হয়েছিল যে আগুয়ান
নিয়েছিলো বুক পেতে
শকুনীর বুলেট বান— তাজা রক্ত ঢেলে
তিমির আঁধার ঠেলে —দুখিনি বর্ণমালার
দুঃখ ঘুচিয়ে দিলো—
বিজয় সূচিত হলো —কাঙ্খিত বিজয় ,মায়ের ভাষার
অমর একুশে আজ বিশ্বজুড়ে মানুষের-মানবতার।
মাতৃভাষার বর্ণমালা মতৃদুগ্ধের মত, শ্রবণে- বচনে
মিশে গিয়ে চেতনায় ,তৃপ্তি দানে অনুভবে- প্রাণে।

একুশ আসে ফিরে

একুশ আসে ফিরে ফুলের নুপুর পরে
ফাগুন হাওয়ায় বাংলা মায়ের ঘরে
_______________নাঙা পায়ে।
ভোরের শিশির ভেজা তাজা রক্তগোলাপে,
প্রাণের ছোঁয়া লাগে চেতনারা সব জাগে
_______________গান গেয়ে।
ফাগুনের ছুঁয়ায় রাজপথে ,সবখানে
আনন্দমাখা বেদনায় ফুলের বর্ষা নামে
_______________অশ্রুনয়নে।
তিমিরহারা ভোরে বাংলার ঘরে ঘরে
শহীদ স্মৃতি স্মরণে মুক্ত পাখিরা গায়
______________ শ্রদ্ধামনে।
বাঙলা বর্ণমালা তৃষ্ণা মেটায় প্রাণে
স্বপনে, বচনে ,অমর একুশে গানে
______________ মুগ্ধতানে।


দৃষ্টি আকর্ষণঃ এই একুশে চলুন সমস্বরে বলি

একুশ আমার চেতনা______ একুশ আমার বিশ্বাস
একুশ আমার প্রেরণা ______একুশ আমার নিশ্বাস ।


আন্তর্জাতিক মাতৃভাষা দিবেসের ভাষা শহীদও সৈনিকদের শ্রদ্ধাঞ্জলী।

ছবি নেট
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫০
২০টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×