ফুলের সুবাস ছড়িয়ে —
কালের গণ্ডি ডিঙিয়ে—
ডাকছো ফাগুনে —আগুন দহনে
মৌমাছি হয়েছি তাই তব কুসুম কাননে ।
মধুর বসন্ত হওয়া বহিছে—
ফুলের সুবাসে নিমগ্ন কাননবালা
নতুন কালের সূচনা মেগেছে—তাই,
ধূসর দিনের স্মৃতিরা নূপুর পরেছে পায়,
সোনালি দিনের সূচনা হবে এই অভিপ্রায়।
আঁধার দিনের উপমা খুঁজিনা আর
পাখির উষ্ণ পালকে অপার পেলবতার
প্রলেপ মেখে দিয়েছে যেন রক্ত করবী ফুল,
তাই উদাসী হয়েছি—বিবাগী হয়েছি,
রঙিন স্বপ্ন গুলির পালে—
দিয়েছি উতলা হাওয়া—লক্ষ্যে পৌঁছবো বলে।
অপেক্ষা কেবল —মধুর লগন আসার
অপেক্ষা কেবল —মাধবী ফুটবে বলে
আয়স শপথ —রঙিন স্বপ্ন আঁকার অপার বাস্তবতায়
মাধবী—মৌমাছি
নিশুতি—প্রহরী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


