চারিদিকে হতাশারা বিচ্ছুরিত হয়
শিকড়বাকর ডালপালা ছেড়ে বেড়ে
ছড়িয়ে ছিটিয়ে বাঁকা হাসি দেয় ছুড়ে
এভাবে সন্ধ্যা নামে আঁধার ঘন হয়।
অশুভ পেঁচারা চারিদিকে —পাখা মেলে
প্রেতাত্নার ছুটোছুটি— শিৎকার দিয়ে
যেখানে প্রত্যাশার— শেষ আলো নিয়ে
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে প্রদীপ জ্বেলে।
এর থেকে পরিত্রাণ আছে সে কোন পথে
যেখানে হতাশারা বিবর্ণ হয়ে থাকে;
যেখানে উচ্চাশাগুলো ঘুমিয়ে থাকে
সেখানেই আলোক প্রভা শান্তির পথে।
উচ্চাশা গুলোকে দমিয়ে রাখতে হয়
তাহলে কাটে ঘোর— রাজ্যের সংশয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


