একটি নতুন পতাকার পতপত করে উড়া
একটি বজ্র কন্ঠ ভাষণ
একটি মহাসমাবেশ
একটি জনসমুদ্র—একটি বিজয়মন্ত্র।
সুনামির আকারে একটি চেতনার ঢেউ
চেতনার জড়ো হওয়া।
অগ্নিঝরা দিন—ভীষণ কালোরাত
আহত ব্যাঘ্রের রুদ্র আর্তনাদ;
বাংলা মায়ের বুকে তীব্র আকুতি
“অধিকার নাই—অধিকার চাই”
“স্বাধীনতা নাই—স্বাধীনতা চাই”
শকুনীর কুমন্ত্র—রুদ্ধদ্বার ষড়যন্ত্র
একটি নিকষ কালো রাত
শত বুলেটের নিনাদ
প্রচন্ড বিস্ফুরণ
রক্তস্নাত ভূমি—অগ্নিদগ্ধ জনপদ।
একটি ঘোষনার দিন
একটি দৃপ্ত শপথ অমলিন;
একটি স্বপ্ন মুখর কবিতা
একটি রক্তস্নাত ইতিহাস—
সবকিছুতে গড়া স্মরণীয় একটি মার্চ—স্বাধীনতার আগমনী সেই গান
আগুনে আগুনে পোড়ে খাটি সোনা ,একাত্তুরের সেই মহান রক্ত সোপান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


