অনেক হাটলেন রাজপথ জলাধার
বয়সের পর বয়স,
শুুধু হাটলেন—কিসের অন্বেষণে ?
হেটে পেরোলেন মাইলের পর মাইল—
হয়তো রাজধানীর বুকটা চষে বেড়িয়েছেন
প্রখর সূর্যালোকে কিংবা নিয়ন আলোয় ফুটপাতে
অজানা কোন রহস্য ভেদ করে ছুটেছেন
আর হেটেছেন অনন্ত এক পথ।
হেটে হেটেই ভক্ত হলো অনেক
মানুষও হেটেছে দারুণ কৌতুহলে
অসহায় আর্ত পীরিত মানুষেরাও ছুটেছে
হেটেছে সঙ্গে— ব্যর্থ মনোরথ
মঙ্গল কামনায় সিদ্ধি লাভে
অনেকে মুক্তি খুঁজেছে শান্তি খুঁজেছে
খুঁজেছে লাল নীল হলুদের গান
হেটে হেটেই কৈশোর যৌবন পেরিয়ে তোমার বার্ধক্য অভিযান
তবু হেটেছেন আমরণ
কি রহস্য অবিরাম হেটে চলার!
মানুষের জীবন পথিকের জীবন —শুধু হেটে চলার
আলমে আরওয়া থেকে অনন্ত আখেরাত
ছুটি আর নাইবা ছুটি জীবন থাকেনা থেমে
তাই হয়তো ঘরবাড়ি ফেলে শুধু অনশনব্রত হাটহাটি
হেটে হেটে ধরণীর বুকে সৃজেছেন আহিত মানচিত্র
অথবা নক্ষত্রের মত ঘুরে চলেছেন আপন কক্ষপথে।
বি: দ্র: হাটাবাবা ওরফে মোহাম্মদ জুলফিকার হাইদার মৃত্যুতে । তাঁর প্রতি আমার গভীর কৌতুহল মেশানো শ্রদ্ধা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


