somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

শুভ জন্মজয়ন্তী ও অন্যান্য কবিতা

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শুভ জন্মজয়ন্তী

পুরোনো ক্লান্ত সূর্যটি ডুবে গেছে
রাত পোরোলেই ওঠবে নতুন সূর্য
উচ্ছ্বসিত হবে এই ধরণী নতুন সূর্যরাগে।

পাখিরা কলতানে করবে নতুন কোন গান
ফুটবে নতুন ফুল, তাতে কাঁঠাল চাঁপার ঘ্রাণ
ঝিরিঝিরি বাতাসে জানি জুড়োবে সকল প্রাণ।

শ্রাবণের এই শরৎ মোহনাতে বৃষ্টিস্নাত আলোয় রাঙা নতুন প্রভাতে
অথবা এমন কাব্যিক সুষমার রাতে
স্বপ্নিল অনুরাগে —এই ধরনী রাগাবে বলে
জন্মেছিলে জানি এই ধূসর পৃথিবীতে।

শ্রাবন জলে জেগে ওঠা লাউয়ের ডগার মত
জেগেছে এ তনুমন— সুতীব্র শিহরিত
জানি আজও তুমি সেজেছো অপসরা সাজে আর মম প্রাণ ধূলোয় ধূসরিত।

আজ ধূলোরা ঝরে যাক সেই পরশ পাথর ছোঁয়ায়,
মনময়ূরী উঠ নেচে আনন্দ সারা গাঁয়;
অনেকগুলি সুখে সাফল্যের পালক লাগুক একে একে।

তোমার চলায় পায় — বিছিয়ে দিতে পারি যেন লাল গালিচায়

আজ আনন্দে কাটুক তোমার সারা বেলা
অতীতের সব বেদনা ভুলে সখি ভাসাও সুখের ভেলা।




দাবি

তোমাকে ভালবাসবো বলেই আমার জন্মের অনেক আগে তার সৃষ্টি;
তোমাকে ভালবাসবো বলেই অনেক পরে এসেও তোমার দরজায় কড়া নাড়ছি।
যে ঈশ্বর তোমাকে গড়েছেন তার কথাই মানছি,
সে ঈশ্বর নিজহাতে আমার এ ভগ্ন হৃদয় গড়েছেন তার অনুমোদনে লিখছি।

যে ঈশ্বর তোমার কণ্ঠে যাদু ঢেলেছেন
সেই ঈশ্বর তোমায় শ্রবণে এ মনে প্রণোদনা দিয়েছেন;
এ মনে ভালবাসার অনুভূতি দিয়েছেন,
প্রেরণা দিয়েছেন,
কবিতা লিখার মনন সপেছেন,
এ গায়ে উষ্ণতা দিয়েছেন ,
এ মনে মাংশাসি অভিপ্রায় চেপেছেন।

এই তোমায় জন্মদিয়েছেন সে আমারই ভাগ্য দোষে
তাই আমি ক্রন্দনজলে তোমার বেলা হেসে হেসে।

যে ঈশ্বর তোমাকে গড়েছেন
সে ঈশ্বর আমার এ প্রাণে ভালবাসা ঢেলেছেন।
তুমি এ প্রাণে যেন তিমির রাতের একফালি চাঁদ
আমি নিশি জেগে থাকা প্রজাপতি তুমি তাতে ঘুচাও বিষাদ।



আকুতি

বৃষ্টি পড়ে মিষ্টি মধুর
হৃদয়ে তুফান;
মনময়ূরী আনন্দেতে
গাইছে যেন গান।

মেঘের ভেলায় চড়ে
যেন মনটা উড়ে উড়ে,
বৃষ্টিভেজা এই দিনে
তোমায় মনে পড়ে।

শীতল ভেজা হাওয়ায়
মনটা ব্যাকুল আজ—
তোমায় ফিরে পাওয়ায়।




বিষন্নতা

আমার আছে জল তাতে তোমার কঠোরতা,
জীবন নামের কাব্য ঘিরে তাই শুধুই বিষন্নতা।




প্রেম

আজ পথিক পথ হারাবে বোধ হয়;
আজ ভালবাসা হয়ে যাবে নিশ্চয় ।




উৎসর্গঃ প্রিয় ব্লগার অপসরা /বরুণা/শায়মাকে জন্মদিনের শুভেচ্ছা ।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৫
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×