
তারপরও স্মৃতি থেকে যায়
মরণেরও পরে পদচিহ্ন রেখে যায়
অমর স্মৃতিগুলো ;ভালবাসার ,ঘৃণার
কিংবা মেঠো পথের বালুকণা ধূলো ;
স্মৃতিরা খেলে যায় ।স্মৃতিরা খেলে যায় প্রগাঢ় বনে
পাহাড়ের ঢাল ঘেষে ।স্মৃতিগুলো এসে যায় আনন্দ অশ্রু স্নানে।
স্মৃতিরা খেলা করে বাড়ির উঠুনের কোনে,
মায়াবী স্বপনে ,কখনোবা ব্যথা ভরা ব্যথার কাহনে।
স্মৃতিরা থেকে যায় বাংলা কবিতা ,গানে
স্মৃতিরা থেকে যায় বাংলার মেঠো পথ ঘেষে গোধূলির রঙিন আলোয়
শীতের ঝরা পাতার নুপুর বাজার তানে।
স্মৃতিরা এসে যায় বদ্ধ ঘরের চাবি ভেঙে;নিরবে কখনো বা প্রকাশ্য ব্যঞ্জনে
স্মৃতিরা মিশে থাকে সুরম্য প্রাসাদে, হিজলের বনে।
স্মৃতিরা ভিজে যায় ঘন বরষার প্রবল বর্ষণে
হাড় কাঁপানো শীতে।
রূপসীর উন্নত স্তনে ,গ্রীবায় সাধনার উরুতে
স্মৃতিরা হেসে যায়; স্মৃতিরা কেঁদে যায়
স্মৃতিরা গেঁথে যায় ,পুরুষের যৌবনে -বার্ধক্যে -মরণে
স্মৃতিরা আকাশ হয়ে মিশে যায় আকাশলীনায়।
স্মৃতিরা স্মৃতি হয়ে থেকে যায়
গল্প গানে কবিতায় স্মৃতির লোমকূপে;
স্মৃতিরা ভালবাসা হয়ে আসে স্বপ্নের বাংলাদেশে
৭১ এর মহান বিজয় উদযাপনে
স্মৃতিরা অপসরা রূপে স্বর্ণ কমল হাতে
দোলা দিয়ে যায় মনে ;স্মৃতির অবগাহণে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



