ভালবাসা অর্জনে উৎসর্গের বিকল্প নেই
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্রষ্টা মহান তোমার প্রতি ভালবাসা প্রমাণ করবো
কষ্টি পাথরে যাচাই হবে মম হৃদয়ের অর্ঘ্য ।
পরিশ্রমের অর্থে উৎসর্গ হবে নিরীহ প্রাণ
মনের পশুত্বের বিনাশের প্রচেষ্টা হবে কি আগুয়ান?
এ কেমন কুরবানী?
ভূরিভোজন হবে দিনের পর দিন জানি।
আমাদের মাঝে হবে আলোচন
মাংশাসী দাঁতে হেসে কেবলই প্রহসন !!
ত্যাগের নামে নিদারুন বিলাসিতায়
আমার গা এলিয়ে দেব তৃপ্তির নিদ্রায়!!
এভাবেই কি হয় অর্জন স্রষ্টার ?
চারিদিকে যখন কেবল বঞ্চিতের হাহাকার!
বিশ্বাস হয়না এই প্রাণে ।
মনের পশুরও কুরবানী দিতে হবে এই ক্ষণে।
ভালবাসা অর্জনে উৎসর্গের বিকল্প নেই
ঈদ-উল-আযহার মহিমা নিহিত সেখানেই ।
----------------
সবাইকে ঈদ-উল- আযহার শুভেচ্ছা । মানবের কল্যাণে ,সৃষ্টির মঙ্গল সাধনে উদ্বুদ্ধ হই সবাই । মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে সকল মুসলমান শতভাগ সফলতা লাভ করুক । মানুষে মানুষে সকল ভেদাভেদ দূর হয়ে যাক ।বাংলাদেশের সবার প্রাণে মিলনের সুবাতাস বয়ে যাক। সকল দলীয় স্বার্থের উর্দ্ধে বাংলাদেশ স্থান পাক । এই ঈদে সবাই এক যুগে দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয়ে উদ্বুদ্ধ হোক। আবারো ঈদ মোবারক ঈদ ।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন