somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

ব্লগিং এ তিন বছর একমাস পার করলাম তাই সহ ব্লগারদের কৃতজ্ঞতা জানালাম

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার ব্লগিং এর ৩ বছর পূর্তি হয়েছে মাস খানেক আগে ।দারুন সব সহব্লগারদের সাহচার্যে আমার অসাধারণ দিন কেটেছে ।ব্যাপক আনন্দ নিয়ে ব্লগিং করেছি ।যাদের প্রেরণায় আমার কবি হবার নিরন্তর প্রচেষ্টা তাদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি ।পরিতাপের বিষয় আমার প্রিয় ব্লগারদের অনেকেই এখন ব্লগিং করেন না ।তারপরও তাদের নাম স্মরণ করতে চাই ।আ্মার ব্লগে প্রথম কমেন্ট বোধ হয় কবি সায়মুনের ।তিনি কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করতেন।তবে প্রথম লাইক পেয়েছি সুপ্রিয় ব্লগার অপূর্ণ সাহেবের কাছ থেকে ।তারপর দেখা পেলাম ঘুড্ডির পাইলট আর শিপু ভাইয়ের । একজন আরমান আর কান্ডারী অথর্ব তাদের কাব্যিক ভ্রমন সংকলন করতে থাকলেন আর আমিও তাদের মাধ্যমে প্রচারিত হতে থাকলাম ।তারা দুইজনই আমার কাছের মানুষ হয়ে ওঠেন ।কান্ডারী অথর্ব অসাধারণ এক ব্লগার ছিলেন ।তার লিখা খুব মিস করি । আপুদের মধ্যে আরজুপনির নাম বলবো সবার আগে ।তিনি আমাকে কমেন্ট করে নিয়মিত উৎসাহ প্রদান করতেন ।তারপর মেহজাবিন জুন আপু তার পোস্ট গুলো পড়ে এখনও দারুন মজা পাই ।বিশেষ করে স্মরণ করছি বন্ধু অন্যমনস্ক শরৎকে ।তার সঙ্গে আমার ঘনিষ্টতা একটি হত্যা প্রচেষ্টাকে কেন্দ্র করে । আসিফ মহীউদ্দিন আ্ক্রান্ত হলেন ।ঘটনাক্রমে আমি সেখানে উপস্থিত হই ।তিনি একটি পোস্টে আমার ব্যাপারে উল্লেখ করেন । তারপর ব্লগার কিছু কর্মসূচী সরেজমিনে পালন করতে গিয়ে দেখা হয় আমিনুর রহমান ভাই ব্লগার মামুনুর রশিদ ,কাল্পনিক ভালবাসা ,স্নিগ্ধ শোভন, স্বপ্নবাজ অভি তাদের সঙ্গে ।মামুনুর রশিদ ভাই স্বপ্নবাজ অভি, স্নিগ্ধ শোভন নিয়মিত আমার ব্লগে কমেন্ট করে আমাকে উৎসাহ দিয়েছেন ।।এক ঝাঁক কবি ব্লগারের সাহচার্যে চলতে থাকে ব্লগ জীবন । কুনোব্যাঙ ভাই , পরিবেশ বন্ধু তাদের নাম না বললেই নয় । এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ব্লগার প্রিয়তমেষু, রোদেলা নীল সাধু তাদের কাছ থেকেও কমেন্ট পেয়েছি । সোনাবীজ ও ধূলো বালি ছাই , এটি এম মোস্তফা কামাল , ব্লগার অলওয়েজ ড্রিম ,রাইসুল সাগর , সাংবাদিক মাহতাব হোসেন তাদের কাছ থেকেও পেয়েছি প্রেরণা নির্দেশনা এন্ড হুয়াট নট ।এখনকার ব্লগারদের মধ্যে রিকি আপু, শতদ্রু একটি নদী, জন রেসি, চ্যাং ,কি করি আজ ভেবে না পাই, গেম চেঞ্জার , মহান অতন্দ্র প্রমুখ ব্লগারদের পদচারণায় মুখরিত ব্লগ ।অভিজ্ঞতায় তারা অনেক পিছিয়ে থাকলেও প্রতিভায় তার যথেষ্ট এগিয়ে । তাদের কাছে পাই তারুণ্য আর আধুনিকতা । কয়েকজন বিশিষ্ট ব্লগারের কথা না বলে পারছিনা ।মঈনুদ্দিন মইনুল, গিয়াস লিটন, হাসান মাহবুব,স্বদেশ হাসনাইন, কবি নেক্সাস, ঢাকাবাসী , আহমেদ জি এস, কাবিল, রিফাত ,তুষার কাব্য, আবু শাকিল সুমন কর , অন্ধ বিন্দু ,কলমের কালি শেষ ,প্রামানিক ভাই তারা কমেন্টের পাশাপাশি দারুন সব পোস্ট দিয়ে ব্লগকে করেছেন সমৃদ্ধ ।আর আমাকে করেছেন অনুপ্রানিত ।সত্যি আনন্দহীন জীবনে অপার আনন্দ লাভ করেছি ব্লগিং করে ।সেজন্য ব্লগার জানাআপু , আরিল্ড ভাই তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ আর সাধুবাদ ।

আর আমার ব্লগার হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই হুমায়ূন ফরীদির । তার মৃত্যুর পর আমার ব্লগার হয়ে ওঠা ।আল্লাহ তাকে বেহেশত নসীব করুক । এবারের বই মেলায় হয়তো আমার একখানি কবিতার বই প্রকাশিত হবে তার পিছনে শতভাগ কৃতিত্ব এই প্লাটফরমটির । প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর ।তার কবিতা গানে বিমুগ্ধ আমি ।


আমার প্রোফাইলের সঙ্গে মিলিয়ে বলবো ৩ বছর কেটে গেল ।মানুষ অল্প কয়দিন বাঁচে । নিরস চাকুরীজীবন সরস করে কাটাতে চাচিছ । আর এই এ যে বেঁচে থাকা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ । সহ ব্লগার সবাইকে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা । আমার ব্লগ জীবন আপনাদের সঙ্গে নিয়ে আনন্দ মুখরিত । যাদের নাম উল্লেখ করতে ভুলে গেছি তাদেরও ধন্যবাদ জ্ঞাপন করছি । সবাই ভাল থাকুন সুস্থ থাকুন ।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৬
৪৪টি মন্তব্য ৪২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×