কেন গো অভিমানী
মিথ্যে অনুমানে?
কেন গো প্রিয়তমা
ভ্রান্তির বাতায়নে?
কেন গো দূরে থাকো সরে
কোকিল ডাকা ক্ষণে —অনুরাগে।
মন তো মানে না —তাই বিরহের মত গান
হৃদয় -আকাশ জুড়ে সৃজেছে—অযাচিত বিরহ তুফান।
কেন দূরে থেকে থেকে
মায়াবী স্বপ্ন এঁকে বিচ্ছেদে
গড়ো বেদনার উচ্ছ্বাস ।
কাছে এসো প্রিয়তমা
অভিমান মেঘমালা ঠেলে দূরে
পাশে বসো অনুপমা
ভালবাসার অভিলাষ মেখে বুকে।
আমাদের নীড়ে—রঙধনুর সাত রঙে
এসো বাহুডোরে মম
হতাশার অথৈ সমুদ্রে তুমি যেন স্বর্গসম ।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৬ রাত ৮:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


