somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

ঈদ বোনাস

০৩ রা জুলাই, ২০১৬ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঈদ আসন্ন।চাদের পালকি চড়ে ঈদ আসবে ঘরে ।ঈদ মোবারক ঈদ ।যারা রমযানে রোজা রাখবে রাতে তারাবি পড়বে।ঈদের রাতে প্রার্থনা করবে।ঈদের নামায শেষে ঘরে ফিরবে নিষ্পাপ শিশুটির মতন এর চেয়ে আনন্দের আর কি হতে পারে ।তারপরও ঈদ অর্কের কাছে ভীতিজাগানিয়া একটা ব্যাপার ।অর্ক ওরফে আক্কেল আলী সরকারী কর্মকর্তা।ঈদবোনাস তার কাছে যতটা আনন্দের তার চেয়েও বেশি ভীতির কারণ।ঈদ সন্নিকটে এলে চারিদিকে যে শব্দটি ব্যাপক ব্যবহার হয় সেটি হলো ঈদ বোনাস ।সম্প্রতি বখশিশের পরিবর্তেও বোনাস শব্দটি ব্যবহৃত হচ্ছে ।ঈদের ঠিক কত দিন আগে ঈদবোনাসের দৌরাত্ন শুরু তার কোন সাংবিধানিক রুলস নেই।তবে বোনাস কত প্রকারও কি কি অর্ক এবার বেশ ভাল করে উপলব্ধি করতে পারছে । এবারের ঈদবোনাস আতঙ্কের শুরু সম্পূর্ণ ব্যাতিক্রম ভাবে ।এই তো সেদিন সরকারী কোয়ার্টারের এক দারোয়ান বিনয়ের সঙ্গে বললো স্যার আমি খুব অসুস্থ।চিকিৎসা করতে টাকা লাগবে।ব্যাস এই ঈদে সেই প্রথম ঈদবোনাস দেয়া ।তারপর থেকে অফিসের কয়েক প্রকার কর্মচারীর ঈদবোনাস তথা বকশিস পঞ্চাশ বা একশ টাকায় কেউ সন্তুষ্ট নয় ।গুমরা মুখে আর হতাশ হয়ে সবাই ঈদবোনাস নিচ্ছে।সিএনজি ড্রাইভাররা ঈদ উপলক্ষ্যে তাদের মিটার খুলে রেখেছেন বেশ আগে ।রমনা থেকে বসুন্ধরা শপিংমল ।ড্রাইভারের অযৌক্তিক যুক্তি প্রচন্ড ভীড় অনক ঘুরে সেখানে যেতে হবে তাই মিটারে পোষাবে না ।মিটারে তো যত বেশি ঘুরা ততবেশি টাকা তাহলে সমস্যা কোথায়? তার উত্তর হলো আড়াইশো টাকা দিলে যাবো নইলে যাবোনা ।ঈদের পরেও ঈদবোনাস বহাল। ঈদের পরের দিন বউসমেত শ্বশুড়বাড়ি মধুর হাড়ি ভ্রমন সেখানেও তার দৌরাত্ব।বাস টিকেট আনতে গিয়ে সিএনজিতে বাসস্টেশন গাবতলীর কাছাকাছি ।সেখানেও ড্রাইভারকে দিতে হবে ভাড়া তিনশত টাকা । একটাই জবাব ঈদের সময় স্যার ।বাস কাউন্টার টিকেটের দাম বাড়িয়ে দিয়েছেন ।তারপরও টিকেট সোনার হরিণ। তার যথাযথ মূল্যায়ন না করতে পারলে সোনার হরিণ হাত ফসকে বেড়িয়ে যাবে ।সেলুনে বোনাস মসজিদে রাস্তায় ঘরে সব জায়গায় বোনাসের দৌরাত্ব ।বউয়ের মন অসাধ্য রতন সেইটা গোপন থাক এখন । পত্রিকায় লেখালেখি সরকারী কর্মচরীদের বেতনেই চলে যায় মোটা অংকের টাকা ।সেই টাকা যে চাহিদার তুলনায় অসহায় কে বলবে সেই কথা ।তবে অর্ক অবাক হয়ে যান যখন লনড্রিও ঈদ বোনাস চেয়ে বসেন।দাম চুকাতে গেলে বলে ওঠেন নরমাল রেট দিলে হবে না । ঈদ বোনাস দিতে হবে ।সেই ঈদবোনাস দিতে দিতে বাড়িতে ঢোকার মুহূর্তে বাড়ির দারোয়ান বলে ওঠলেন স্যার বোনাসের টাকা কোথায় ? বোনাস দিবেন না?ঢাকা শহরের অলিতে গলিতে এখন বোনাস উড়ছে ।রিকশায় ওঠেন আর বাসেই ওঠেন সব জায়গায় বোনাসের জয়জয়কার ।এদিক দিয়ে চাকুরীতে ক্লাস প্রথা বন্ধ হয়ে গেছে এখন গ্রেডই মুখ্য ।বেশিদিন চাকুরী করার কারনে নিম্নশ্রেনীর অনেকে উচ্চশ্রেনীর গ্রেডে আছে ।সমতা রক্ষা হয়েছে । কর্মচারীরা মাসের বেতন ঈদের আগে পেয়েছেন আর অর্ক সহ কর্মকর্তারা মাসিকবেতন পরে পাবেন ।আর এই পরে বেতন পাওয়তেই অর্ক উন্নত প্রজাতির চাকুরীজীবী । ;)
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৬ রাত ৯:৪১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×