এমন ইসলাম কোথায় আছে
যে ইসলাম অতিথীদের হত্যা করতে বলে।
পবিত্র কোরআন কিংবা হাদীস শরীফ
কেউ বলেনি এমন করে মারতে হবে
শকুনী ঠোঁটে দ্বীনের প্রচার
করেনি নবি সবাই জানে।
সেবক তিনি বিশ্ব মানবতার
সয়ে গেছেন সকল অনাচার
সত্য দ্বীনের দাওয়াত দিয়ে
সয়েছেন কত লাঞ্ছনা অত্যাচার ।
আখেরাতে সফল হতে মরিয়া যারা
তাদের কাজ নয় মানুষ মারা ।
কালেমা নামায রোযা হজ্জ্ব যাকাত
আকড়ে ধরে ফরয সুন্নাত
তবেই পাবে মুমিন সুখের জান্নাত ।
আমল আক্বিদা বাদ দিয়ে
মানব হত্যার বদামল নিয়ে
লাভ হবে না এক তিল পরিমান
শয়তানের প্রলোভনে জঙ্গি সেজে
জান্নাতের অন্বেষণে লাভ নেই কোন
ইসলামের ক্ষতি তাতে
সন্দেহ এতে নেই কোন ।
জঙ্গি সেজে মানুষ মেরে
যারা দেশের ইমেজ নষ্ট করে
দ্বীন ইসলামের বন্ধু তারা নয়
বিশ্ব মানবতার শত্রু
তারা যে চরম পথভ্রষ্ট
তাদের জন্য কেবলই ঘৃণা।
সেই প্রকৃত মুসলমান
দেশের সেবায় দশের সেবায়
উৎসর্গ যে করেছে প্রাণ
মহান স্রষ্টার আরাধনায়
যার দিন কেটে যায় রাত কেটে যায়
ভন্ড পীর আর জঙ্গি সেজে
আখেরাতে নেই ফায়দা কোন ।
মানব হত্যার চেয়ে খারাপ কাজ
নেই কোন ভাই মুসলমান শোন ।
--------------------------
জঙ্গিদের ঘৃণা করুন ।তারা ইসলামের শত্রু । দেশের শত্রু ।ইসলামে তাদের স্থান নেই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

