somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাহিবুল ওয়াহয়ি, ছাহিবুল মু’জিযাত, ছাহিবুশ শিফা, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাছ সুন্নতের অন্তর্ভুক্ত তাবিজ ও ঝাড়-ফুঁক

১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্ব¡া আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যে অসুস্থতা গ্রহণ করে পবিত্র বিছাল শরীফ গ্রহণ করেছিলেন, সে অসুস্থতাতে “পবিত্র সূরা ফালাক্ব শরীফ” শরীফ ও “পবিত্র সূরা নাস শরীফ” পড়ে দম করতেন। যখন হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কষ্ট অতিরিক্ত বেড়ে যেত, তখন আমি তা পড়ে উনার উপর দম করতাম এবং বরকতের জন্য উনার হাত মুবারক উনার শরীর মুবারক উনার উপর বুলিয়ে নিতাম। এ পবিত্র হাদীছ শরীফ উনার এক বর্ণনাকারী মা’মার রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি হযরত ইমাম যুহরী রহমতুল্লাহি আলাইহি উনাকে জিজ্ঞেস করলাম, তিনি কিভাবে দম করতেন? তিনি জবাবে বললেন: তিনি উনার মুবারক হাত দুটির উপর দম করতেন। তারপর সেই মুবারক দু’হাত পবিত্র মুখম-ল মুবারক উনার উপর মাসেহ করে নিতেন।” (পবিত্র বুখারী শরীফ)
বস্তুত খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার রসূল হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্বয়ং নিজেই ঝাড়-ফুঁক নিতেন এবং তা খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকেই নির্দেশিত বিধান ছিল।
উম্মুল মু’মিনীন হযরত আয়িশা আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, “নিশ্চয়ই হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সূরা ফালাক্ব ও সূরা নাস পাঠ করে স্বীয় হস্ত মুবারক ও শরীর মুবারক উনার সম্মুখভাগ মাসেহ করতেন।” (তাফসীরে ইবনে কাসীর)
আর তাবিজ গ্রহণ সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত হয়েছে- হযরত সাইব ইবনে ইয়াযীদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, “আমার দুর্গন্ধ রোগ থাকার কারণে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাকে পবিত্র ‘সূরা ফাতিহা’ শরীফ উনার দ্বারা তাবিজ করে দিয়েছেন।” (পবিত্র তিবরানী শরীফ)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ রয়েছে, হযরত আবু সাঈদ খুদরী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, “আমরা কোনো এক সফরে এক জায়গায় অবস্থান করছিলাম। অতঃপর একটি দাসী এসে বললো, আমাদের ক্বওমের সরদারকে সাপে কামড় দিয়েছে। আপনাদের মধ্যে কেউ ঝাড়-ফুঁক দিতে পারেন কি? আমরা বললাম, হ্যাঁ পারি। অতঃপর তখন তার সাথে আমাদের এক সাথী গেলেন। অতঃপর সাপে দংশিত ব্যক্তিকে পবিত্র সূরা ফাতিহা শরীফ দ্বারা ঝাড়-ফুঁক দিলেন। অতঃপর উক্ত ব্যক্তি সুস্থতা লাভ করলো।” এই সংবাদ হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে জানানো হলে তিনি বললেন, “নিশ্চয়ই তাতে (পবিত্র সূরা ফাতিহা শরীফ উনার মধ্যে) যা রয়েছে তা আরোগ্য দানকারী।”
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরও বর্ণিত রয়েছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, আমরা জাহিলী যুগে মন্ত্র পাঠ করতাম। অতঃপর এ বিষয়ে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এ বিষয়ে আপনার অভিমত কি? তখন হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, “আপনাদের মন্ত্রগুলি আমার কাছে পেশ করুন। যদি তাতে কুফরী, শিরকী বাক্য না থাকে তবে তাতে কোন আপত্তি নেই।” (পবিত্র মুসলিম, বুখারী শরীফ)
কাজেই, তাবিজ ও ঝাড়-ফুঁক গ্রহণের ক্ষেত্রে এ বিষয় সম্পর্কেও সচেতন থাকতে হবে। আর ছহীহভাবে তাবিজ ও ঝাড়-ফুঁক গ্রহণ সুন্নতে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সুন্নতে ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম হিসেবেই মূল্যায়ন করতে হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাপালিশ গাছের ফল চাম কাঠাল এর উপকারিতা

লিখেছেন রবিন.হুড, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:০৮


চাপালিশ, চামল, চাম্বল, চাম্বুল, টোপোনি (মগ), বলস্রাম (গারো), কাঁঠালি চাম বা চাম কাঁঠাল (বৈজ্ঞানিক নাম: Artocarpus chama; আর্টোকার্পাস চামা) হচ্ছে মোরাসি পরিবারের কাঁঠাল-জাতীয় একটি বন্য প্রজাতির ফল। বিপন্ন এই বৃক্ষটি... ...বাকিটুকু পড়ুন

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×