somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্ধকার কবরে মৃত্যুর মুখোমুখি!!

২০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল বেলা ২টার দিকে অন্ধকার কবরে ৮ মিনিট থেকে মরতে মরতে বেঁচে গেছি!! ভাবছেন-এটা আবার কেমন কবর? মানুষ মরে কবরে যায়-আপনি কবর থেকে উঠে এলেন!



আসলে আগারগাওয়ের প্রত্নতত্ত্ব ভবনের লিফটে উঠে যাচ্ছিলাম তিনতলায় তথ্য কমিশনে আমার অফিসে। লিফট চালু হয়ে একটু এগিয়েই হঠাৎ আটকে গেলো। নামেও না উঠেও না আর আমি একাই আছি লিফটে?

ফ্যান চলছে, লাইটও জ্বলছে; কী করা যায়? লিফট থেকে অটো ঘোষনায় বলছে ইমারজেন্সি বাটুনে টিপতে। ভয়ে আতংকে বারবার টিপছি আর ভাবছি-এই বুঝি আমাকে উদ্ধার করতে কেউ আসবে!


অফিসের ৩জন পিয়নকেও ফোন দিলাম, কেউ ধরেনা? ভয়ে দম বন্ধ হবার আগেই লিফটের দেয়ালে পিটাতে লাগলাম আর ইমারজেন্সি বাটুনেও টিপতে থাকলাম।

কিন্তু নাহ--শেষে চলে গেলো বিদ্যুৎ; এবার ভাবুন কী অবস্থা? ভুতুড়ে কবরের ভেতর প্রচণ্ড ঘামতে লাগলাম! ফ্যান নেই বিদ্যুৎ নেই, ইমারজেন্সি বাটুনেও কাজ হয়না। কারো সাড়াশব্দও নেই।


বাচ্চু নামক পিয়নটা রিডায়ালের পর হঠাৎ ফোন ধরায় তাকে বললাম ঘটনা এবং দেয়ালে প্রচণ্ড আঘাত চালিয়েই গেলাম।

ফলে হঠাৎ দেখি একসময় বিদ্যুৎ, ফ্যান চলে এলো; একটু পরই লিফটও চলতে শুরু করলো। উপরের দিকে উঠতে থাকায় দ্রুত এক জায়গায় নেমে গেলাম, সম্ভবত ৪তলা হবে।


হাফ ছেড়ে বাচলাম এবং আল্লাহর শুকরিয়া আদায় করলাম। হেটে নেমে দেখি নিচে লোকজনের ভীড়, যারা ব্যাপারটা জেনেছে আরকি? আমার দেয়ালের পিটুনি শুনেই তারা লিফট চালু করেছে বুঝলাম।

প্রত্নতত্ত্বের এক কর্মচারী আমাকে বলে-স্যার ইমারজেন্সি বেল না টিপে পিটালে কাজ হবেনা। বললাম--কী করে বুঝলেন, বেল টিপিনি? শতবার টিপেছি; আপনার বেল নিশ্চয়ই কাজ করেনা?

সেই ব্যাচারা বলে--না স্যার আপনি সম্ভবতঃ ইমারজেন্সি লেখাটার ওপরই টিপ দিয়েছেন, তাই আমরা শুনতে পাইনি, বেল বাজেনি?

আমার খুব রাগ হলো--বললাম, আমি কী মূর্খ নাকি, লিফটের ঘোষণা শুনেও বেল না টিপে দেয়ালে পিটাই!!


তখন সে বললো, তাহলে আসেন স্যার পরীক্ষা করি। তারপর একজনকে ইমারজেন্সি বেলটিপার জন্য রেখে একটু দূরের ফোনের কাছে আমাকে নিয়ে গেলো।

কিন্তু বেল আর বাজেনা--সেই লোক লিফট থেকে থেকে বেরিয়ে এলে তাকে জিজ্ঞেস করা হলো--বেল টিপলে না কেন? সে বললো--কতবার তো টিপলাম!!


কী বুঝলেন, কী শিখলেন? যন্ত্র সবই বিকল হতে পারে কিন্তু আপনাকে বিকল হওয়া চলবেই না। সব অপশনের পাশাপাশি আমার মতো দেয়ালেও প্রচণ্ড শব্দ তুলতেই হবে; তবেই আমার মত উদ্ধারের ঘটনা ঘটতে পারে। আর ধৈর্যহারা হলে অজ্ঞান হয়ে মরে যাবেন!!

আরেকটি পরামর্শ--পারলে ২/৩/৪ তলায় যেতে লিফটে না চড়াই ভালো একান্ত জরুরি না হলে।। আমিও এখন থেকে এটা মেনে চলবো।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০০
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×