বগুড়ার সোনাতলাতে কোচিং থেকে ছাত্র-ছাত্রীরা শিক্ষা সফরে যাওয়ার কারণে অর্ধশতাধিক ছাত্র-ছাত্রীকে নির্মমভাবে পেটালেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ নিয়ে অভিভাবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
সোনাতলা উপজেলার হুয়াকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কয়েকজন হচ্ছে সোহান (১০), আল কাবুল (৯), পাভেল (১০), সাব্বির (৮), কুলসুম (৯), শাহনাজ (১০), রিয়াদ (৯), সৈকত (৯), হাসানুর (১০), শাফি (৯), কুসুম (৯), উপসা (১০)।
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা জানায়, হুয়াকুয়া গ্রামের আদর্শ কোচিং সেন্টারে ওই বিদ্যালয়ে শতাধিক ছাত্রছাত্রী লেখাপড়া করে। লেখাপড়ায় ছাত্র-ছাত্রীদের মনোযোগী করতে গত ২৩ মার্চ দিনাজপুর স্বপ্নপুরীতে আদর্শ কোচিং সেন্টার থেকে যাওয়ার জন্য তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা গত ২২ মার্চ ছুটির আবেদন করে। কিন্তু ছুটির আবেদন গ্রহণ করেননি বিদ্যালয়ের প্রধানশিক্ষক উম্মে কুলসুম। গত ২৩ মার্চ শিক্ষা সফর শেষে আজ সোমবার ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে গেলে শিক্ষা সফরে যাওয়া ছাত্র-ছাত্রীদের এক রুমে ডেকে নেন প্রধানশিক্ষক। তারপর বেত দিয়ে তাদের বেদম প্রহার করা হয়। এতে অর্ধ শতাধিক ছাত্রছাত্রী আহত হয়।
বিষয়টি জানতে পেরে বিুব্ধ অভিভাবকরা বিদ্যালয়ে গেলে কৌশলে প্রধান শিক্ষক উম্মে কুলসুম ও তার স্বামী সহকারী শিক্ষক আশাদুল বারী বিদ্যালয় থেকে পালিয়ে যান।
উপজেলা প্রাথমিক সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ কবির জানান, তিনি মৌখিকভাবে বিষয়টি জেনেছেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এল বি ডি নিউজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


