somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য প্রার্থনা করুন ।।

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যতই ভুলচুক হয়ে থাক বা হয়ে গেছে তার জন্য আর দোষারোপ না করে আজ বাঘের বাচ্চাদের সাহস দিন দেখবেন ঠিকই ওরা বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে । তবে ফিল্ডিং প্রথম যদি টসে আমরা জিতি । দেখি ওরা কি বলে ---- হ্যাঁ, টি-টোয়েন্টি ক্রিকেটে ভাগ্য বিরাট এক ব্যাপার। যেদিন যার দিকে তাকিয়ে ভাগ্যদেবী হাসবেন, সেদিন সেই জিতবে। এ জন্য এই সংস্করণের ক্রিকেটকে বলা হয় ‘ধনী-দরিদ্রের’ ব্যবধান ঘোচানো ক্রিকেট। এখানে ছোট দল, বড় দল বলে কিছু নেই। কাল সংবাদ সম্মেলনে এসে এ কথা বলে গেছেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ হাফিজও, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো দলকেই হারানো সহজ নয়। মৌলিক কাজগুলো সব সময়ই ঠিকঠাক করতে হবে। বাংলাদেশকে তাই আমরা সমীহ করছি এবং জেতার জন্য সেরা খেলাটাই খেলব।’ হাফিজ যখন সংবাদ সম্মেলনে কথাগুলো বলছিলেন, সাকিব আল হাসান তখনো অনুশীলনে। একটু পর তিনিও সংবাদ সম্মেলনে এলেন এবং বলে গেলেন প্রায় একই কথা, ‘যেকোনো সময় যে কেউ ঘুরে দাঁড়াতে পারে—টি-টোয়েন্টি ক্রিকেটের সৌন্দর্যই এটা। আমার মনে হয় না এখানে কোনো দল আগে থেকে বলতে পারে তারা জিতবে।’ আর কিছু না হোক, ২০ ওভারের ক্রিকেটের এই রসায়ন বিপর্যস্ত বাংলাদেশকে অন্তত হারার আগে হারতে দিচ্ছে না।
আর ভাগ্যের ব্যাপারটা তো থাকছেই। শিশির প্রসঙ্গে বলতে গিয়ে সাকিবও টেনে আনলেন ভাগ্যকে, ‘চট্টগ্রামে শিশিরের কারণে অনেক সমস্যা হয়েছিল। এখানে (ঢাকায়) যে দুটি ম্যাচ আমরা খেললাম, মনে হয় না শিশির খুব একটা সমস্যা করেছে। তবে এবারের ম্যাচটা দিনে...দিনের খেলা আমাদের ভাগ্য বদলে সহায়ক হতেও পারে ।’ টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশ সব ম্যাচই খেলেছে ফ্লাডলাইটের কৃত্রিম আলোয়। আজই প্রথম বেলা সাড়ে তিনটায় বাংলাদেশের ম্যাচ।কৃত্রিম আলো থেকে সূর্যালোকে এসে বাংলাদেশ নিজেদের খুঁজে পাবে কি না, সেটা সময়ই বলবে। তবে এখন পর্যন্ত এই টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের কথাই ঠিক। বিশ্বকাপ শুরুর আগে দর্শক-সমর্থকদের কাছে তাঁর অনুরোধ ছিল, দলের কাছে বেশি বেশি প্রত্যাশা না করে বরং সবাই যেন দলকে বেশি বেশি সমর্থন করেন। এখন বোঝা যাচ্ছে প্রত্যাশার চাপটা কেন সরিয়ে রাখতে চেয়েছিলেন সাকিব। এক হংকংয়ের কাছে হার ছাড়া এখন পর্যন্ত করা বাংলাদেশ দলের কোন ফলটাকে অপ্রত্যাশিত বলবেন? ভারতের বিপক্ষে কি জেতার কথা ছিল বাংলাদেশের? নাকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে!
তবে সাকিব মানছেন, পারফরম্যান্সের দিক দিয়ে আরেকটু ভালো কিছু দেখাতে পারতেন তাঁরা, ‘খুব একটা যে খারাপ করেছি, তা বলব না। তবে আরেকটু হয়তো ভালো করা উচিত ছিল আমাদের, ধারাবাহিক থাকা উচিত ছিল। আমরা বিশ্বসেরা দলগুলোর বিপক্ষে খেলছি। ওরাও জিততে চাইবে আমরা জিততে চাইব, এটাই স্বাভাবিক।’ মিরপুরে আজ সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে জয়টাও সহজ হবে না বলে মনে হচ্ছে তাঁর কাছে, ‘ওদের বোলিং যদি বিশ্বসেরা না-ও হয়, দুইয়ের মধ্যে থাকবে। পাকিস্তানের স্পিন আক্রমণও খুবই ভালো।’
শেন জার্গেনসেন শেষ পর্যন্ত গণকের কাছে যাননি। কাল টিম মিটিংয়ে নিজেই ঠিক করে দিয়েছেন পরের দুই ম্যাচের করণীয়। গত কয়েক দিনের দুঃস্বপ্ন ভোলার পরামর্শ দিয়ে ছাত্রদের বলেছেন, যা হওয়ার হয়ে গেছে। সেসব তো আর ফেরত পাওয়া যাবে না। বাকি দুই ম্যাচের অন্তত একটাতে জিততেই হবে।
সেই জয়টা এসে যেতে পারে আজকেও, যদি ভাগ্যে থাকে।

জয় চাই ঈশ্বর বিজয়ের এই মাসে আরতো কিছুই মাগিনি তোমার দ্বারে ।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৯:০৬
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×