কোনপ্রকার রাখঢাকহীন ঘোষণা । নাস্তিকদের কতল বা হত্যা করো। কি ভীষণ ব্যাপার । এখনো পর্যন্ত না কোন সুশীল না মঞ্চ প্রতিবাদ করেনি এই ভয়ানক একটি ঘোষণার । তার বিরুদ্ধে কোন দেশপ্রেমিক ব্যারিস্টার উচ্চ আদালতে দাখিল করেননি কোন নালিশ বা কারন দর্শায়নি সরকারকে জননিরাপত্তা বিধানে এবং সরাসরি রায়ট বা গোলযোগের হুমকি প্রদর্শনের জন্য শফিকে আটক কেন করা হয়নি ।
অদ্ভুত উটের পিঠে নয়, অদ্ভুত কুত্তার পিঠে চলেছে স্বদেশ ।
এখন সত্যি সত্যিই যদি কিছু মানুষ তরবারি হাতে নিয়ে নারায় তকবির দিয়ে কিছু মানুষের ওপর ঝাঁপিয়ে পরে কতল শুরু করল ,কেমন হবে ব্যাপারটা । ব্যাক্তিগত প্রতিশোধ নেবার অপূর্ব সময় , নাস্তিক নিধনের নামে । কারো শরীরে নাস্তিক লেখা থাকেনা ,থাকেনা মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বা অন্য বিশ্বাসের চিহ্ন । আমরা কি বেঘোরে জীবন হারাবো ? জীবন হারাবে অসংখ্য মানুষ ? এই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশ শাসন করছে আওয়ামি লীগ ? কোথায় মুক্তিযোদ্ধা মন্ত্রীগণ ? শরীরের সব অনুভূতি কি বিসর্জন দিয়ে দিয়েছেন , মন তো ছিল , ওটা নিশ্চয় মরে যায়নি । আমাদের শ্রেষ্ঠ সময় কৈশোরের মুক্তিযুদ্ধ কিন্তু অটুট আছে , ওটার মৃত্যু নেই !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

