somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপিকে এই নির্বাচনে জিততে হলে এখুনি ঝাঁপিয়ে পড়তে হবে নির্বাচনের মাঠে।

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




১) আমার পূর্বে এক লেখায় বলেছিলাম- সরকার খালেদা জিয়াকে নির্বাচনের আগে বড়-জোর মাস দুই-তিন আগে ছাড়তে পারে তাই বিএনপিকে শুধু খালেদার জিয়ার মুক্তি নিয়ে আন্দোলন না করে মাঠ গোছাতে হবে। কিন্তু দেখা গেল বিএনপি নেতারা সারাদিন টকশো নিয়ে ব্যাস্ত আর অটো বুলি একটি খালেদা জিয়ার মুক্তি চাই। বিএনপি এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কিন্তু মাঠের অবস্থা তারা ঠিকমত জানে কিনা আমার সন্দেহ। এখনো কোথাও বিএনপির কর্মীদের দৃশ্যত চোখে পড়ে না জানিনা এই অবস্থায় শুধু ঢাকায় মাঠ গরম করার চেষ্টা কতটা সাফল্য এনে দিবে।

২) শেখ হাসিনা ক্ষমতায় থেকে নির্বাচন দিচ্ছে বিএনপিকে জামাই আদর করে ক্ষমতা হস্তান্তর করার জন্য না, ক্ষমতায় টিকে থাকার সব ব্যাবস্থা করেই তিনি মাঠে নেমেছে, বিএনপিকে সেই ব্যাবস্থা ভাঙ্গতে হলে ২০০১ সালের মত গন-জোয়ার ছাড়া কোনভাবেই সম্ভব নয় তাই বিএনপির নেতাদের খুব দ্রুত সারাদেশে কর্মীদের দৃশ্যত আসতে হবে, লুকিয়ে থেকে আওয়ামলীগকে পরাজিত করা অসম্ভব। চারিদিকে- গুম, শেয়ার বাজার লুট , ব্যাংক লুট, গনতন্ত্র হত্যা এগুলো মানুষের কানে ভালভাবে পেীঁছাতে হবে, সময় অল্প তাই করতে হবে সবকিছু সম্বনয়ে এবং দ্রুত।

৩) বিএনপিকে আসন ভিত্তিক তিনটা ভাগ করতে হবে সাথে তিনটা কমিটি থাকবে, প্রথম ১০০ আসন নির্ধারণ করতে হবে যেখানে বিএনপি ও জোটের জয়ের সম্ভবনা ৭০-৮০ ভাগ, এই ১০০ আসনের জন্য একটি কমিটি করতে হবে। পরবর্তী ১০০ আসন নির্ধারণ করতে হবে যেখানে তাদের জয়ের সম্ভবনা ৫০ ভাগ, এই ১০০ আসন বিএনপির মূল টার্গেট করতে হবে আর এই জন্য শক্তিশালী একটি কমিটি করতে হবে। বাকি ১০০ আসন যেখানে তাদের জয়ের সম্ভবনা ৫০ ভাগের নিচে সেখানে শক্তি ব্যায় করা হবে বোকামী।

৪) জামাতের জনপ্রিয়তা বাংলাদেশের সীমান্ত এলাকা গুলোই তাই তাদের সাথে আসন ভাগাভাগি করার সময় অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে, গতবার জামাতের সাথে ভেজাল করে নিশ্চিত কিছু আসন বিএনপি হাতছাড়া করেছে তাই ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে।

৫) বিএনপির নির্বাচনী ইশতেহার হতে হবে ক্লিয়ার, ক্ষমতা গেলে এগুলো করব, এগুলো বাদ দিব। ভেবে দেখব, পরীক্ষা করব এই শব্দ এখন যুব সমাজ গ্রহণ করবে না।

৬) বিএনপির অতীত ভুলের জন্য জাতির কাছে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে। কোন ভাবেই জজমিয়া টাইপের চিন্তা মাথায় আনা যাবে না।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৯
১১টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সীমান্তের সুলতান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৬



টেকনাফ মডেল থানার ভেতরের খাস কামরা। এসি চলছে তীব্র গতিতে, কিন্তু বাতাসে এক ধরনের ভারী, ভয়ের গন্ধ। টেবিলের ওপাশে দুই হাত জোড় করে কাঁপছে এক স্থানীয় বাসিন্দা।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৮


কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন

×