somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফায়েজুর রহমান সৈকত
কোন এক সময় লেখালেখি শুরু করবো। এখন যা লিখছি তা সেই সময়ের জন্যে প্রস্তুতি আসলে। আর লেখার জন্যে নতুন নতুন তথ্য যোগাড় করছি আপাতত।

বিদায় টিলাগড় ইকোপার্ক

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ছয় বছর ধরে ইকোপার্ককে ঘিরে তিলে তিলে আমার যে একটা প্রচণ্ড আবেগ গড়ে উঠেছিল সেটি না বলে না কয়ে হঠাৎ করে অতীতের মাঝে মিলিয়ে গেছে। এখন থেকে সেখানে পাখির ডাক শোনার জন্যে আর যাবো না। যখন তখন গিয়ে আর নির্জনতার ছবি তুলবো না। রাহিম এলে দুই ভাইয়ে মিলে গল্প করতে করতে আর ভেতরে গিয়ে বসবো না। ইকোপার্কের ভিতরে একটা শর্ট ফিল্মের শুটিং যে শুরু করেছিলাম সেটি আর শেষ করবো না। আর কাউকে সিলেটের ইকোপার্কে এসে বেড়িয়ে যাবার জন্যে নিমন্ত্রণও জানাবো না।

কিছুদিন আগে মায়ার ইকোপার্কটিকে মানুষেরা দখল করে বিনোদন কেন্দ্র বানিয়েছে। তার উপকরণ হিসেবে খাঁচায় বন্দী করে কিছু বুনো প্রাণী এনেও ছেড়েছে তারা। ইকোপার্কের সামনে আর পেছনের গেইটে গার্ড বসিয়েছে। টিকিট কেটে নাকি পার্কে ঢুকতে হবে। এই খবর টিভি আর পত্রিকায় ছড়িয়েও দেওয়া হয়েছে। খাঁচায় বন্দী পশু দেখার জন্যে হাজার হাজার মানুষ ইকোপার্কে আসতেছে। গত ছয় বছর ধরে আমার একাকীত্বরে সঙ্গ দিয়ে আসা চিরপরিচিত নির্জন যৌবনা ইকোপার্কটি হঠাৎ করে অচেনা বুড়ো হয়ে গিয়েছে। আমাদের হয়ত সেভাবে আর নির্জনে আলাপ হবে না কোনদিন। অচেনা ইকোপার্কে যেতে ইচ্ছে করছে না আর। প্রিয় কোন কিছু হঠাৎ অচেনা আচরণ করলে তার সাথে বিচ্ছেদ করাই উচিত হয়ত। এই পার্ককে ঘিরে আমার যে ভাল লাগা গুলো ছিল তা সুখস্মৃতি হিসেবে বুক পকেটে যত্ন করে রেখে দিলাম।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:২০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথাও কেউ নেই!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩২

ঢাকা সিটিতে সিসিটিভি কি শুধু জরিমানা আদায়ের জন্য?

রাজধানীতে তিন বাসে আগুন



রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য শুধু ট্রাফিক আইন ভঙ্গের ছবি ধারণ করে জরিমানা আদায়... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×