somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেধাস্বত্ব ও গ্রন্থস্বত্ব এবং লেখকদের পাশে একজন ব্যারিস্টার সুমন

০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কোন লেখকের লেখা বই-এর মেধাস্বত্ব ও গ্রন্থস্বত্ব রক্ষা বিষয়ে আমাদের দেশে কোন আইন আছে কি? থেকে থাকলে, সেগুলো প্রয়োগ করা হয় না কেন? কেন নিলক্ষেতে গেলে এখনো অবৈধ বইয়ের সম্ভার চোখে পড়ে? এতে করে কারা লাভবান হচ্ছেন আর কারা ক্ষতি'র সম্মুখীন হচ্ছেন?
.
এই সম্পর্কে লেখার আগে আমার নিজের একটি অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমি লেখালিখি করি অনেক দিন হয়ে গেলো। পত্রিকায় লেখার পাশাপাশি ব্লগ জগতে পদচারণা অনেক দিন ধরেই। শত শত গল্প-কবিতা-প্রবন্ধ লেখাগুলোকে গুছিয়ে একটি বইতে রূপান্তর করতে চেয়েছিলাম একবার। সেই সুযোগেই, দেশের এক নামকরা প্রকাশনা সংস্থার সাথে যোগাযোগ করি গত বছর। ইচ্ছে ছিলো একটি অনুবাদ বইও বের করবো।
.
আমি যখন প্রকাশনা সংস্থার প্রধানের সাথে যোগাযোগ করি, তাঁকে অনুরোধ করি, যে বইটি অনুবাদ করতে যাচ্ছি সেই বইয়ের লেখকের কাছ থেকে যাতে অনুমতি নেওয়া হয়। সেই লক্ষ্যে, আমি প্রকাশককে বইয়ের লেখকের সাথেও পরিচয় করিয়ে দেই ইমেইলের মাধ্যমে। অথচ, সেই প্রকাশক বিদেশী সেই লেখকের গ্রন্থস্বত্ব উপেক্ষা করে আমাকে আমাকে বললেন যে, লেখকের অনুমতি নেওয়ার দরকার নেই!!! আমি যেন বইটি অনুবাদ করে তাঁর কাছে দেই। তিনি তা প্রকাশ করে দিবেন!
.
হতভম্ব আমি সেই প্রকাশককে সরাসরি 'না' বলে দিয়েছিলাম। সেই বইটি অনুবাদ করলে হয়তো গত বইমেলায় আমার দুটো বই বের হতো। আমি অনুবাদ না করায় প্রকাশক আমার অন্য বইটিও আর ছাপাননি, যদিও পাণ্ডুলিপি তাঁর কাছে পাঠিয়ে দিয়েছিলাম।
.
ক্ষণিক লাভ ও লোভের তাড়নায় অনেক লেখক কিন্তু এরকম সৎ সাহস সহজে দেখান না। অনেকে আবার, আইন না জানার কারণে অন্যের বই নিজের বলে চালিয়ে দেন বা যথাযথ রেফারেন্স না দিয়ে বইয়ের অংশ প্রকাশ করে ফেলেন নিজের লেখায়।
.
এটা আসলে যেমন নীতি-নৈতিকতা বিরোধী কাজ্‌ তেমনি লেখকদের আজীবন দরিদ্র করে রাখার অপচেষ্টা। আমি জানি না, উন্নত বিশ্বে কেন একজন লেখক/লেখিকাকে এমন ক্ষতির সম্মুখীন হতে হয় না। কিন্তু, আমাদের দেশে যে এমন ঘটনা অহরহ ঘটছে তা নীলক্ষেতে গেলেই বুঝা যায়।
.
সর্বোপরি, আমি ব্যারিস্টার সুমন ভাইকে লেখকদের পক্ষে দাঁড়াবার জন্যে সাধুবাদ জানাই।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৭
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×