তুমি এবং সকালের ধারণা
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পৃথিবীতে শীত নামে। কাফনে মোড়ানো
তোমার ঠান্ডা ছোঁয়া
নরম হয়ে নামে
কুয়াশায়
তুমি ঘুমাচ্ছো
শাদা ঘুমের ওম
তোমাকে রেখেছে ঢেকে
আমায় ডেকে ডেকে জানতে চায়
প্রতিরাতে
এক বৃদ্ধ ভিখারিণী, এই রাত শেষ হবে কবে?
আমি বলি, সকাল
একটি ধারণা মাত্র।
শীত নামে। কুয়াশা নামে
পৃথিবীতে সকাল নামেনি আজও
শীত মানেই কম্পন।
আমি কাঁপি
থুরথুরে ভিখারিণী। কাঁপে
তুমিও কাঁপতে থাকো
স্বপ্ন
এবং
সঙ্গমে
কুয়াশারা
তোমার নরম ছোঁয়া হয়ে যায়
আর
রেখে যায় গভীর অস্পষ্টতা
পৃথিবীতে।
এবং আমার চোখের ত্রিভুজে
তুমি ঘুমাচ্ছো
তাই
মহাকালের শেকড় থেকে, এইসব দিনকাল
ঢেকে যাচ্ছে
তোমার ঘুমে
তাই
এই রাত
দীর্ঘ হতে হতে, ঢেকে দিচ্ছে
সমস্ত দিন
ভিখারিণী, ও ভিখারিণী
তুমিও ঘুমাও।
আর
জেনে রেখো,
পৃথিবীতে সকাল একটি ধারণা মাত্র!
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন