somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই যাত্রার কোনো ভৌগলিক দিক নেই

১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এখন কথা বলার সময় নয়। এখন হয়তো কিছুক্ষণ
বিশ্রাম নেয়া যেত, চুপচাপ—
কিন্তু আমি তা চাই না। আমার পায়ের কোষগুলো এখন ভ্রমণের নেশায়
অস্থির হয়ে আছে
ঠিক জানা নেই, আমি কোন দিকে যাচ্ছি বা কোথায় যেতে চাই
অথবা এমন কোনো গন্তব্যও নেই যেখানে আমাকে পৌঁছাতেই হবে

আশ্বিনের এই বিকেল আমাকে দক্ষিণ দেখালো, যেখানে নদী
এবং বিস্তৃত মাঠ শুয়ে আছে পাশাপাশি
একটি বিধ্বস্ত বিল্ডিং থেকে ইঙ্গিত এলো পশ্চিমে যাওয়ার
যেখানে অজস্র পাতার ভেতরে রাত নেমে আসে, বৃষ্টির ফোঁটায় আহত প্রজাপতি
বাতাসকে ভালোবেসে শূন্যে ছু্ড়ে দেয় রঙের কৌটা

চায়ের দোকানে মানুষগুলো কথা বলছে। তারা ধুলো এবং ধোঁয়ার মধ্যে
পার্থক্য খুঁজে না পেয়ে পূর্বদিকে যাত্রা শুরুর কথা ভাবছে।
তাদের ধারণা, পূর্বদিকে কোথাও ভীষণ গণ্ডগোল চলছে। যেকারণে
সূর্যটা এ পথে আসতে পারছে না। আটকে পড়া সূর্যের কাছে
তাদের হারানো চিঠিগুলো খুঁজে পাওয়ার কথা।

উত্তরের হাইওয়ে থেকে ভেসে আসছে করুণ সংগীত। সুরের এইসব শব্দমালা
আগে শুনিনি কখনও। এবং জানি না এর কী অর্থ আছে।
তোমার নীরবতাও এক বিষণ্ন সংগীত। আমি তার উৎসমুখের দিকে
হাঁটতে হাঁটতে এতো বেশি ক্লান্ত হয়ে পড়ি যে, অকস্মাৎ নিজের মুখচ্ছবি
ভুলে যেতে ইচ্ছে হয়।
আরো কিছুটা ক্লান্ত হবার জন্য হয়তো এখনই সঠিক সময়।
আমি তাই রোদের দিকে যাচ্ছি
সৃষ্টি এবং ধ্বংসের মাঝ বরাবর আমার পথের মানচিত্র। আমি যাচ্ছি—
যদিও আমার জানা নেই কোনদিকে যাওয়া উচিত।

আমার আঙুলের ডগায় খেলা করছে সাহস। নেশাগ্রস্ত সন্ধ্যায় যাকে তুমি
থামিয়ে দিতে চেয়েছো বারবার। ঘুমন্ত সেই আঙুলের ছায়া ক্রমশ দীর্ঘ হতে হতে
এখন ছাড়িয়ে যাচ্ছে অবিনশ্বর।

কিছুক্ষণ আগেও এখানে রোদ ছিলো। সোনালি রঙের সেই রোদ
তোমার চিবুকে ঝুলে থাকতে দেখেছিলাম এক মধ্যরাতে। তখন তুমি
এতোটাই গভীর হয়ে ছিলে যে, পতনের ভয়ে আমার পা দুটো
বারবার পিছিয়ে আসছিলো।
কেননা আমি জানতাম, চিবুক থেকে উপরে তিন পা হেঁটে গেলেই
এর চেয়ে
আরো গভীর কোন সমুদ্র সাজিয়ে রেখেছো চোখে
এবং ঢাল বেয়ে নিচ বরাবর একটা সন্ধ্যা পার হয়ে এলেই পর্বতের দেশ,
আমাকে ভিজিয়ে দেবার জন্য যার চূড়ায় উম্মুখ হয়ে আছে মেঘের আস্তরণ।

আমি কি সেই মেঘের দিকে যাচ্ছি? চূড়ান্ত কোন পতনের নেশা
আমাকে আচ্ছন্ন করে রেখেছে?

এই যাত্রার কোনো ভৌগলিক দিক নেই। এই ভ্রমণ কেবলই টানছে তোমার দিকে।
আর আমি জেনে গেছি, তোমার ভেতরে মাদুর পেতে রেখেছে যে গভীর মৃত্যু,
তার আলিঙ্গনেই আমার অসীম অমরত্ব।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:২৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×