![]()
বাজারে কথিত আছে তিনি রমনীমোহন। নারী মাত্রই তার সৌম্য দর্শনে আকৃষ্ট হন। নানান বয়সের নানান পেশার নারীদের কাছে তিনি নানানভাবে নিজেকে উপস্থাপন করেন। কাছে টানেন কিন্তু বাঁধনে জড়ান না। কিন্তু কি তার গোপন মিশন, কি তার লক্ষ তা আজ পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারেনি। তবে দেশ মাতৃকার টানে, জাতীয় দুর্যোগে, যে কোন আয়োজনে তার সরব উপস্থিতি চোখের আড়াল হবার কোন সুযোগ নেই।
তিনি নিজে অবশ্য এই ধরণের প্রচারনাকে কোন এক বিরোধীপক্ষের অপপ্রচার বলেই চালিয়ে দিতে যান। সেই বিরোধীপক্ষকে আমরা আম পাব্লিকরা খুঁজে খুঁজে হয়রান হই, কিন্তু খুঁজে পাইনা। তবুও সব বয়সের নারীদের কাছ থেকে সুললিত কন্ঠের কাভা ভাইয়া ডাকটা হরহামেশাই শুনতে পাই।
কারো গোপণ প্রণয়ে, কারো বিয়ের উদ্যোগে, কারো বই প্রকাশে, শীতবস্ত্র বিতরণে, মিছিলের শ্লোগানে, সেমিনারের বক্তৃতায়, রানা প্লাজায় ত্রাণ নিয়ে ছুটোছুটিতে, বিজয় র্যালীতে, পোষ্টার ডিজাইনে, প্রচ্ছদ ডিজাইনে, নাটকের পরিকল্পনায়, ব্লগ দিবসের আয়োজনে, নতুন আর্টিকেল লেখায়, নতুনদের উৎসাহিত করায়, ব্লগীয় আড্ডায় এমনকি ক্যাচালে অন লাইনে এবং অফ লাইনে সব জায়গায় তার সরব উপস্থিতি। বিনয়, বুদ্ধিমত্তা, উদ্যম এবং পাবলিক রিলেশনের মজ্জাগত দক্ষতার স্বাক্ষর সবখানে। যদিও তিনি এখনো লিখে রেখেছেন: মেধাহীন ব্লগারের ব্লগে স্বাগতম। সামাজিক যোগাযোগ মাধ্যম http://www.facebook.com/kalponikvalo
তার পরিসংখ্যান ঘাটলে দেখি
পোস্ট করেছেন: ১১৮টি
মন্তব্য করেছেন: ১০৬০৫টি
মন্তব্য পেয়েছেন: ১২০১০টি
ব্লগ লিখেছেন: ১ বছর ১০ মাস
ব্লগটি মোট ৮৭৪১৬ বার দেখা হয়েছে
শুনেছি তিনি বলে বিরাট ব্যবসায়ী, শুনেছি তার সম্প্রতি চাঁচাছোলা উন্মুক্ত ন্যাড়া মাথার প্রেমে পড়েছেন দিপীকা পাদুকন। অচিরেই রমনী মোহন এই পিআর স্পেশালিস্টকে ডাকা হবে হলিউডের একটি নতুন সিনেমায়। সাম্প্রতিক ব্লক বাস্টার অগ্নি সিনেমায় কাস্ট হবার পরও কেবল ব্যবসায়িক ব্যস্ততার কারণে সেখানে সময় দিতে পারেননি।
আজ সেই রহস্যময় ব্লগারের শুভ জন্মদিন। তাকে অশেষ অভিনন্দন। তার সকল যোগ্যতার বিকাশ ঘটুক। আমার কাছে প্রথমত এবং শেষত তিনি একজন প্রিয় ব্লগার। অনলাইন এবং অফলাইনে যৌথ অভিযানে বিশেষ কৃতিত্ব অর্জনের জন্য তাকে অভিনন্দন! তিনি আরো পরিণত ব্লগার হয়ে উঠবেন এই প্রত্যাশা রইলো। আবারো শুভ কামনা, শুভ জন্মদিন ব্লগার কাল্পনিক_ভালোবাসা
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


