আজ আমার ছুটি………………
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মানুষের জীবনের চলার পথ আসলেই অনেক জটিল। তার চেয়ে জটিল নিজেকে নিজে বুঝতে পারা, নিদৃষ্ট করে বলতে গেলে নিজের ইচ্ছাটা কে বুঝতে পারা, আমি নিজে কি চাই তা বুঝতে পারা। কেও ই পারে না তার নিজের চাওয়া টা কে পুরপুরি বুঝতে, অন্তত আমি তো পারি নি আমার চাওয়া টা কে পুরপুরি বুঝতে। খুব বেশী দিনের কথা তো না, এই ৭/৮ মাস আগের কথা, যার সাথে সারাটা জীবন কাটিয়ে দিব বলে হাতটা ধরেছিলাম আজ মনে হচ্ছে বড্ড ভুল করে ফেলেছিলাম, কোথায় যেন একটা গড়মিল ছিল। আজ বুঝতে পারছি আমার চাওয়া আর পাওয়ার মাঝে একটা বিস্তর ফারাক ছিল। কখনও ভাবিনি এত কম সময়ের মাঝেই দুই জন দুই মেরুতে পৌছে যাব!!! এত কিছু বোঝা না বোঝার মাঝেও ভালবাসাটা কিন্তু ছিল, বেশ ভালই ছিল। কখনো কিছু বলতে পারিনি তোমাকে, কোথায় যেন একটা টান পড়ত! এই যে বললাম ভালবাসা, ভালবাসার টানেই আটাকে পড়তাম। বার বার আমি হারিয়ে ফেলতাম আমাকে, আমার কথা গুলা কোথায় যেন হারিয়ে যেত। দিনে দিনে না বলতে পারা কথা, তোমাকে নিয়ে কথা, তুমি সবকিছু আমার কাছে বোঝা হয়ে যেতে লাগল। যার ভর আমি আর বহন করতে পারছিলাম না। তোমাকে নিয়ে সবকিছু আমার কাছে কেমন যেন বাধ্যগত মনে হতে শুরু হল, “ভালবাসা” টা যেন খুজে পাচ্ছিলাম না। ঠিক সেই সময় আমার না বলা কথাটা তুমিই বলে দিলে। কষ্ট হতে লাগল কিন্তু এর মাঝে কেমন জানি কষ্ট কষ্ট সুখ ও অনুভব করলাম। আজ আমি স্বাধীন, মুক্ত। আজ আমার পৃথিবী কারও কাছে সীমাবদ্ধ না, আমার স্বাধীনতা আজ বদ্ধ না।
সত্যিই আজ আমার ছুটি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর...
...বাকিটুকু পড়ুন
২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন