বাংলাদেশ আয়তনে হয়তো খুব বেশি বড় নয় কিন্তু জনসংখ্যার দিক দিয়ে যে কেমন তা আমাদের সবার ই জানা। আজ আমাদের সবার মনে একটাই প্রশ্ন, সবার মুখে মুখে একটাই কথা “সর্বদলীয় নাকি নির্দলীয় সরকার(যদিও এর মাঝে নির্বাচনী তফসীল ঘোষনা হয়ে গেছে)??? একপক্ষের আনন্দ মিছিল অন্য পক্ষের দিনের পর দিন বিচিত্র সব কর্মসুচি, আর মাঝখানে এইসব খেলার শিকার আমরা সাধারণ মানুষ। আর কতো? এর উত্তর জানা নেই আমাদের! আর এর উত্তর যাদের জানা আছে তারাও হয়তো কোনো দিন এর উত্তর দেবে না কারন এতে যে তাদের স্বার্থে টান পড়ে যাবে!!!
আজ যে মানুষটি অগ্নিদগ্ধ হয়ে হসপিটালের বেডে শুয়ে আছে সে আমার আপনার কেউ না হতে পারে কিন্তু সে তো কোনো এক জনের পরম স্বজন। দেশের যে অবস্থা তাতে এই দিন খুব বেশী দূরে নয় যে হসপিটালে অগ্নিদগ্ধ হয়ে শুয়ে থাকা মানুষটি হবে আমার আপনার পরম স্বজন। সেদিন ই আমরা বুঝতে পারব দেশের সত্যিকারের অবস্থা। “সাপে যাকে না কামড় দেয় সে কি আর সাপের বিষের জ্বালা বুঝতে পারে”???
একতরফা ভাবে আমরা যদি দোষটা শুধু বিএনপির দিকে ছুড়ে দিই সেইটা কি আমাদের ভুল হবে না? প্রকিতপক্ষে যারা(ক্ষমতাসীন দল আওয়ামীলীগ) চাইলেই এই সহিংসতা বন্ধে বড় ভুমিকা পালন করতে পারে তারা কি আদেও কোনো ভুমিকা পালন করছে??? রক্ত আর আগুনে ঝলসে যাওয়া মানুষ দেখতে যদি এতই খারাপ লাগে তাহলে লম্বা লম্বা কথা বাদ দিয়ে রক্ত আর আগুন বন্ধের সুব্যাবস্থা করেন। সাধারণ পাবলিক এর রক্ত চুষে আর কতোগুলা বাড়ি গাড়ি কিনতে চান আপনারা?
আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় গুলার দিকে তাকিয়ে দেখেন যেখানে লক্ষ লক্ষ শিক্ষার্থী সেশন জটে আটকা পড়ছে আপনাদের রোষানলের জন্য। যাদের দিকে পরম দৃষ্টিতে তাকিয়ে আছে বাবা, মা। কবে পড়াশুনা শেষ করবে তাদের সন্তান? কবে একটা চাকরি নিয়ে ধরবে সংসারের হাল। এই আবেগ, এই ইচ্ছার মুল্য কি বোঝেন না আপনারা? নাকি আপনাদের বুঝতে নেই???
আপনাদের কাছে, যারা একটু ইচ্ছা করলেই পারেন তাদের কাছে আকুল আবেদন এই কুত্তা কামড়া-কামড়ি থেকে বের হয়ে সৎ ইচ্ছা নিয়ে, একটা বার সাধারণ মানুষের কথা ভেবে দেশে শান্তিপূর্ণ ভাবে বসবাস করার সুযোগ করে দেন। এতে করে আপনাদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। রিক্সাওয়ালা রিক্সা ই চালাবে, ফকির ভিক্ষাই করবে, আপনাদের পদে আপনারাই থাকবেন। ভয় পাবেন না, আতি সাধারণ বাসের হেলপার এর ইচ্ছা কিন্তু সারাদিন পর ৫ কেজি চাল কেনাতেই সীমাবদ্ধ থাকবে, মন্ত্রীর আসনে বাসার সাধ তার নেই। আর আমরা যারা বিশ্ববিদ্যালয় এর ছাত্র তারাও সেশন জটের অভিশাপ থেকে মুক্তি পাব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


